১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
লোডশেডিং ঘিরে আতঙ্ক, বিদ্যুৎ অফিসে নিরাপত্তা চেয়ে থানায় আবেদন মশাখালীতে যমুনা এক্সপ্রেস থামিয়ে আন্দোলন, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা, মাথায় গুলি করে পালাল দুর্বৃত্তরা নারীদের ট্যুর দ্য ফ্রান্সে রুদ্ধশ্বাস লড়াই, ৮ সেকেন্ডের নাটক পেরিয়ে ভোলেরিংয়ের জয় কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি গান এবার আলাদা করে চিহ্নিত করবে স্পটিফাই ভারতের জেন-জি বদলে দিচ্ছে বিলাসপণ্যের বাজার, কেনাকাটায় গুরুত্ব পাচ্ছে অর্থ ও ব্যক্তিত্ব কোপেনহেগেনের রাস্তায় নতুন ফ্যাশন ঝড়, জোড়ায় জোড়ায় সাজ থেকে প্রেইরি-রোমান্স জলরঙে নতুন শখের শুরু, মন ভালো রাখার সহজ উপায় গুচি ওয়েস্টম্যানের স্বপ্নের ফাউন্ডেশন: ত্বকে মেকআপ, যত্নও একসঙ্গে লিপ লাইনার নয়, ঠোঁট বড় দেখানোর নতুন কৌশল ‘লিপ কনট্যুরিং’

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল

প্রথম আলো,

আর্জেন্টিনা ৩–আলজেরিয়া

যতটা ভালো হলে আর্জেন্টাইন সমর্থকেরা খুশি হতেন, ঠিক ততটাই মধুর হলো লিওনেল মেসিদের বিশ্বকাপের শুরুটা।

কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–০ গোলে। ৩টি গোলই করেছেন মেসি। এই হ্যাটট্রিকের পথে মেসি গড়েছেন রেকর্ড, দিয়েছেন এবারের বিশ্বকাপেও দারুণ কিছুর বার্তাও।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতে লাগলেও শেষ পর্যন্ত জালে জড়ায়।

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল | প্রথম আলো

জাতীয় দলের হয়ে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা মেসির পরের ২টি গোল দ্বিতীয়ার্ধের ৬০ ও ৭৬ মিনিটে। আলেক্সিস ম্যাক আলিস্টারের শট থেকে ফিরতি বল পেয়ে সহজেই ব্যবধান ২-০ করেন। ১৬ মিনিট পর বাঁ পায়ের দুর্দান্ত এক শটে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।

এই ৩ গোলে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। কিলিয়ান এমবাপ্পে, গার্ড মুলার ও রোনালদো নাজারিওকে ছাড়িয়ে হয়ে গেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তাঁর মতো ১৬ গোল আছে মিরোস্লাভ ক্লোসারও। পরের লক্ষ্য নিশ্চয়ই রেকর্ডটা নিজের করে নেওয়া। এর বিপক্ষে কেউ বাজি ধরতে রাজি হবেন বলে মনে হয় না।

প্রধানমন্ত্রীর অপেক্ষায় শ্রীমঙ্গল

জাগো নিউজ২৪,

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত মঞ্চ। এখানেই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। তার আগম উপলক্ষে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজি অটোরিকশায় করে মাঠে আসছে জনতা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর অপেক্ষায় শ্রীমঙ্গল

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গল শহর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহায়তা চেক প্রদান করবেন।

দুপুরের মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

বাংলাদেশ প্রতিদিন,

দেশের অন্তত ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কার কথা জানায় সংস্থাটি।

দুপুরের মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা | | বাংলাদেশ প্রতিদিন

বুধবার (১৭ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য পরিচালনা পর্ষদ চায় সচেতন গ্রাহক ফোরাম

আলোকিত বাংলাদেশ,

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং গ্রাহকদের আস্থা অর্জনে সৎ, যোগ্য ও পেশাদার পরিচালনা পরিষদ গঠনের দাবি জানিয়েছেন সচেতন গ্রাহক ফোরাম। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়ার পর ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র নুরুন্নবী মানিক সাংবাদিকদের সামনে এই দাবি জানান। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। স্মারক প্রদান শেষে এক সংবাদ ব্রিফিংয়ে নিজেদের দাবিগুলো জানান ফোরামের আহ্বায়ক নুরুন্নবী মানিক।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান খুরশেদ আলমের বিদায়ের পর প্রশাসক নিয়োগের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শুরু হলেও তা এখনও অসম্পূর্ণ রয়েছে। দ্রুত একটি দক্ষ, সৎ ও পেশাদার পরিচালনা পরিষদ গঠন করতে হবে। এই পর্ষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে, যাদের আর্থিক স্বচ্ছতা ও যোগ্যতা রয়েছে এবং যারা কোনো ধরনের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন। ফোরামের আহ্বায়ক আরো বলেন, বিগত সময়ে এস আলম গ্রুপ বা অন্যান্য পক্ষ ইসলামী ব্যাংকের যে শেয়ারগুলো জোরপূর্বক বা অবৈধভাবে দখল করে নিয়েছিল, তা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। ব্যাংকটিকে দখলদারিত্ব থেকে মুক্ত করে একটি স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি করা গেলেই গ্রাহকদের আস্থা পুনরায় ফিরে আসবে। তিনি বলেন, ব্যাংকের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবং সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে গ্রাহক ফোরাম তাদের আনন্দোলন অব্যাহত রাখবে। প্রশাসক নিয়োগের পর এখন পূর্ণাঙ্গ পর্ষদ গঠনই মূল লক্ষ্য, যাতে ব্যাংকটি তার আগের গৌরব ও ঐতিহ্য ফিরে পায়। ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা চান ব্যাংকের পরিচালনা পর্ষদ যেন কোনোভাবেই বিতর্কিত ব্যক্তিদের দ্বারা প্রভাবিত না হয়।

জনপ্রিয় সংবাদ

লোডশেডিং ঘিরে আতঙ্ক, বিদ্যুৎ অফিসে নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল

১১:২১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬