০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত অন্তত ২০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয়

৮৫ লাখ বেলের মাত্র ২ লাখ বেল দেশে উৎপাদন হয়

  • Sarakhon Report
  • ০৩:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • 125

শিবলী আহম্মেদ সুজন

বাংলাদেশের শিল্প খাতে তুলার বার্ষিক চাহিদা ৮৫ লাখ বেল। অন্যদিকে দেশে মাত্র ২ লাখ বেল তুলা উৎপাদন হয়। যে কারণে বাংলাদেশকে তুলা আমদানিতে ব্যয় করতে হয় ৮.৬৭ বিলিয়ন ডলার। যা  আমাদানি ব্যয়ের মোট বৈদেশিক মুদ্রার ১২.৭%।

তৈরি পোশাক খাতের জন্য বাংলাদেশকে  এই বিপুল পরিমাণ কাঁচামাল হিসেবে তুলা আমদানি করতে হয়।  পোশাক খাতে কাঁচামাল আমদানিতে তুলার জন্য সবচেয়ে বেশি ব্যয় করতে হয় ।  ১৯৭২ সালে দেশে তুলা উন্নয়ন বোর্ড গঠন করা হয়। এই বোর্ড গঠিত হলেও এখনও অবধি সেভাবে কোন সাফল্য দেখাতে পারেনি।

পুরো বিশ্বে উৎপাদিত চার ধরনের তুলার মধ্যে বাংলাদেশে দুই ধরনের তুলা চাষ করা হয়। একটি হল আপল্যান্ড তুলা বা আমেরিকান তুলা এবং আরেকটি হল গসিপিয়াম আর্বোরিয়াম বা গাছের তুলা। দেশে চাষ করা তুলার ৯০% আমেরিকান তুলা। বাকি ১০% তুলা দেশের পাহাড়ি এলাকায় চাষ করা হয়।

বর্তমানে দেশে মোট ৫২৪টি স্পিনিং মিল চালু রয়েছে এবং স্পিনিং মিলগুলোর বার্ষিক তুলার চাহিদা ৮৫ লাখ বেল। এর মধ্যে বাংলাদেশে মাত্র ২ লাখ বেল তুলা উৎপাদন করে থাকে।

 অথচ বাংলাদেশের তুলা চাষের অতীত ইতিহাস অনেক ভালো। ফ্রানসিস বুকাননের ডায়েরী থেকে জানা যায়,  ১৭৯৮ সালে ফেনী জেলার আমারীগাঁওয়ের আশেপাশের এলাকার জমি গুলোতেও তুলার চাষ হত। চাষীরা তুলা হিসেবে রাজাদের কর দিতেন।যা সময়ের সাথে সাথে এখন অনেকটাই হারিয়ে গেছে।

যার ফলে আজ পোশাক শিল্পে যে তুলা ব্যবহার করা হয়  তার প্রায় ৯৮ ভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। পোশাক তৈরির জন্য বেশির ভাগ তুলা ভারত ,আমেরিকা,পাকিস্তান, এমনকি সেন্ট্রাল এশিয়ার দেশগুলো থেকেও আমদানী করা হয়ে থাকে।

অথচ ৪০ বছর আগেও সাভারের শিল্প কারখানার আশেপাশের এলাকার জমিগুলোতে তুলা চাষ করা হত। দেশে তুলা চাষের জন্য উপযুক্ত জমি থাকা সত্ত্বেও কেন তুলা চাষ করা হচ্ছে না,বাহিরের দেশগুলো থেকে কেন তুলা আমদানি করা হচ্ছে-এ প্রশ্ন কৃষির সঙ্গে জড়িত অনেকেরই।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফখরে আলম ইবনে তাবিব বলেন, বৈদেশিক মুদ্রা বাঁচাতে তুলা আমদানি কমানোর জন্য ২০৪১ সালের মধ্য বাংলাদেশের শিল্প খাতে তুলার বার্ষিক চাহিদার ২০% তুলা উৎপাদন করার পরিকল্পনা করা হচ্ছে।২০৩০ সালের মধ্য আমরা ৫ লাখ বেলেরও বেশি তুলা উৎপাদন করতে সক্ষম হব।

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য

৮৫ লাখ বেলের মাত্র ২ লাখ বেল দেশে উৎপাদন হয়

০৩:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪