০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ‘হ্যাকিং’ ঠেকিয়ে আলোচনায় টেক্সাসের শিক্ষার্থী ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে যে পাঁচ জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে যুক্তরাজ্যে ফিরেই অভিনয়ে ফিরতে পারেন মেগান হলুদ খাওয়ার উপকার নিয়ে প্রচলিত ধারণাগুলো কতটা সত্য আমেরিকায় হ্যারি-মেগানের ‘স্বপ্ন’ কেন ফিকে হয়ে গেল ট্রাম্পের ‘অর্থনৈতিক ডি-ডে’তে কতটা বিপাকে পড়তে পারে ইরান? রাশিয়ার বিরল ক্ষেপণাস্ত্র মহড়া, জাপানের দাবি করা দ্বীপ ঘিরে বাড়ল উত্তেজনা পাকিস্তানের সামরিক ও পারমাণবিক কমান্ড কাঠামো নিয়ে দুটি বিল পাস, বিরোধীদের ওয়াকআউট মহড়ার কাটছাঁটে দক্ষিণ কোরিয়াকে ‘মার্কিন পুতুল’ বলে কটাক্ষ কিম ইয়ো জংয়ের গ্যাস সংকটে ময়মনসিংহের ২০ কারখানায় শ্রমিক ছুটি, অর্ধেকে নেমেছে উৎপাদন

নারায়ণগঞ্জে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ববিরোধের জেরে বুলবুল আহমেদ (৩৫) নামে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর অপরাধী দলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বুলবুল আহমেদ শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা পশ্চিম শাখার যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ।

মামলাকে কেন্দ্র করে বিরোধ

স্থানীয় সূত্র ও ইসলামী আন্দোলনের নেতাদের ভাষ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের মালিকানাধীন একটি গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি মামলা করেন। মামলায় স্থানীয় কিশোর অপরাধী দলের নেতা হিসেবে পরিচিত শেখ সিফাত ওরফে ‘কাটা সিফাত’সহ কয়েকজনকে আসামি করা হয়।

ওই মামলাকে কেন্দ্র করে বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বিরোধ তৈরি হয় বলে সংশ্লিষ্টদের দাবি। এর আগেও বুলবুলের ওপর হামলার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা।

সালেহনগরে হামলা

মুফতি মাছুম বিল্লাহর অভিযোগ, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর প্রয়োজনীয় কাজে সালেহনগর এলাকায় গেলে সিফাতের নেতৃত্বাধীন একটি দল বুলবুলের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জড়িতদের গ্রেপ্তারের দাবি

মুফতি মাছুম বিল্লাহ বলেন, বুলবুলের করা মামলাকে কেন্দ্র করে সিফাত ও তার সহযোগীদের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। এর আগেও তার ওপর হামলার চেষ্টা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সালেহনগরে গেলে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা।

জনপ্রিয় সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘হ্যাকিং’ ঠেকিয়ে আলোচনায় টেক্সাসের শিক্ষার্থী

নারায়ণগঞ্জে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

০৫:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬