০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
কর্ণাটকে ভোটার তালিকা যাচাই নিয়ে নতুন বিতর্ক, অনিয়মের অভিযোগে তদন্ত চাইল বিরোধী জোট ইরানের অটুট সভ্যতা ও চার হাজার বছরের সাইপ্রাস গাছ সংগঠন নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের জবাব, বিদ্রোহী শিবিরের দাবি সম্পূর্ণ খারিজ ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত, স্তন ক্যানসারের ওষুধে বড় সাফল্যের আশা আজ পর্যন্ত সবচেয়ে প্রাচীন কোয়াসার আবিষ্কার, মহাবিশ্বের শৈশব নিয়ে নতুন রহস্য ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস: নিহত ২, নিখোঁজ ৭; ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা দামেস্কে বিস্ফোরণে কেঁপে উঠল হোটেল এলাকা, সফরে থাকা ফরাসি প্রেসিডেন্ট নিরাপদ ঘরের সৌন্দর্যে নতুন মাত্রা, প্রিমিয়াম সাজসজ্জার পণ্য কেনার আগে যা জানা জরুরি এমআরএনএ টিকা নিয়ে বড় স্বস্তি, কোটি কোটি ডোজের তথ্য বিশ্লেষণে নিরাপত্তার প্রমাণ আরও জোরালো জীবনযাত্রার ব্যয় বাড়তেই জাকার্তায় ট্রান্সজাকার্তা বাসভাড়া বাড়ানোর প্রস্তাবে যাত্রীদের উদ্বেগ

বিটিভির ‘সুর সাগর’-এ আজ গাইবেন রাজীব

  • Sarakhon Report
  • ০১:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • 105

সারাক্ষণ প্রতিবেদক

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শাল্লা’র রবীন্দ্র কুমার দাস ও রেখা দাসের সন্তান স্বপ্নীল রাজীব। সিলেটের প্রখ্যাত ওস্তাদ রামকানাই দাসের কাছে ছোটবেলা থেকে গানে তালিম নিয়েছিলেন রাজীব। এরপর ঢাকায় চলে এসে সরকারী সঙ্গীত মহাবিদ্যালয় থেকে আই-মিউজিক সম্পন্ন করেন। এরপর ‘ইউনিভার্সিটি অব ডেভলেপম্যান্ট অলটারনেটিভ’ থেকে সঙ্গীতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। গেলো দশ বছর যাবত তিনি ঢাকার সেনানিবাস-এ অবস্থিত ‘প্রয়াস’ স্পেশাল চাইল্ডদের ‘মিউজিক থেরাপিস্ট’ হিসেবে কাজ করছেন। 

২০১২ সালে রাজীবের প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নীল রাজীব’ প্রকাশিত হয়। এতে গান লিখেছিলেন লুৎফর হাসান, শান সায়েক, নবাব আমিন, হাসনাত মোহসীন। গানের সুর করেছিলেন অলোক বাপ্পা ও শান সায়েক। প্রথম অ্যালবামেই শ্রোতা দর্শকের কাছ থেকে বেশ সাড়া পান রাজীব। আজ বাংলাদেশ টেলিভিশনে রাত দশটার ইংরেজি খবরের পর প্রচার হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘সুর সাগর’। এই অনুষ্ঠানেই সঙ্গতি পরিবেশন করবেন স্বপ্নীল রাজীব।

রাজীব বলেন, ‘ আমার প্রকাশিত নিজের গান’সহ বাংলাদেশের পুরোনো দিনের গানও গাইবো আজ। সবাইকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য নিমন্ত্রণ রইলো। আর আমি যতোদিন বাঁচবো ততোদিন গানই গাইবো। ভালো কিছু গান করে যেতে চাই। গানে গানেই শ্রোতা দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়ে যেতে চাই। আমার জন্য প্রার্থনা করবেন সবাই যেন গানকে আঁকড়ে ধরে রাখতে পারি আজীবন।’

স্বপ্নীল রাজীব জানান, তার প্রকাশিত সর্বশেষ মৌলিক গান ছিলো ‘স্বপ্নের রাজপথে’। গানটি লিখেছেন মারুফ হাসান, সুর করেছেন রাজীব নিজেই। সঙ্গীতায়োজন করেছিলেন বিনোদ রায়। এদিকে শিগগিরই নতুন দুটি মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে রাজীবের। একটি গানের সুর সঙ্গীত করেছেন কিশোর দাস (গানের কথা এখনো লেখা হয়নি), আরেকটি গানের কথা ও সুর শাহরিদ বেলালের।

জনপ্রিয় সংবাদ

কর্ণাটকে ভোটার তালিকা যাচাই নিয়ে নতুন বিতর্ক, অনিয়মের অভিযোগে তদন্ত চাইল বিরোধী জোট

বিটিভির ‘সুর সাগর’-এ আজ গাইবেন রাজীব

০১:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪