০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিষেধ অমান্য করে ফের খেলার মাঠ সংস্কার ১০ দিনের বিরতির পর ইংলিশ চ্যানেল পেরিয়ে এক দিনেই যুক্তরাজ্যে প্রায় ৫০০ অভিবাসী লন্ডনে ইহুদি সম্প্রদায়ের চার অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ, দোষ স্বীকার চার তরুণের নেপাল-তিব্বত আকস্মিক বন্যায় নিখোঁজ প্রায় ৩০০ ভারতীয়, স্বপ্নের তীর্থযাত্রায় গিয়ে দুই নারীও নিখোঁজ পাকিস্তানের অর্থনীতিতে উদযাপনের মতো তেমন কিছু নেই কৃত্রিম বুদ্ধিমত্তার ধাক্কায় বিশ্ব ভয়াবহ পরিবর্তনের মুখে, প্রস্তুতি নেই: বিল গেটস টানা দ্বিতীয় সপ্তাহে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বোন নূরিন নিয়াজির সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে কিশোরদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে কারফিউ ও দৈনিক সময়সীমা পাঞ্জাবে ক্যানসারের উন্নত চিকিৎসা আরও বিস্তৃত, বসছে পাঁচ নতুন ক্রায়োঅ্যাবলেশন যন্ত্র মানুষের উপস্থিতিতে বদলে যায় বন্যপ্রাণীর আচরণ, ৪,৫০০ প্রাণীর গবেষণায় নতুন তথ্য

চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু পরিবারসহ চট্টগ্রামে আটক

চাঁদপুর শহরের একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণ ও টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার অভিযোগে ব্যবসায়ী পিন্টু দাসকে স্ত্রী-সন্তানসহ চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে পটিয়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক পিন্টু দাস (৪৫) চাঁদপুর শহরের কুমালিয়া রোডের আখন্দ মার্কেটের এসকে জুয়েলার্স ও শিল্পালয়ের মালিক। পুলিশ জানিয়েছে, গত ৯ থেকে ১০ দিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। দোকান থেকে স্বর্ণ ও টাকা নিয়ে তার নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং তার সঙ্গে আর্থিক লেনদেনে জড়িতদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

স্বর্ণ-রুপা আত্মসাতের অভিযোগ

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পিন্টু ও তার পরিবারের বিরুদ্ধে স্বর্ণ ও রুপা আত্মসাতের অভিযোগে একাধিক অভিযোগ জমা পড়েছে। শুক্রবারও কয়েকজন থানায় এসে তার বিরুদ্ধে স্বর্ণ ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, পিন্টুর নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথমে নজরে আসে বাড়ির মালিক রাসেল খানের। গত ১৯ আগস্ট সকাল ১০টার দিকে পিন্টুর খোঁজ নিতে গিয়ে তিনি বাড়িটির দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

খোঁজ না পেয়ে থানায় জিডি

পিন্টুর কোনো সন্ধান না পেয়ে রাসেল খান স্থানীয় বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তার খোঁজ করেন। কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর পিন্টুকে খুঁজে বের করতে চাঁদপুর মডেল থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান শুরু করে। চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় তাকে শনাক্ত ও আটক করার কার্যক্রম চালানো হয়।

পটিয়ায় অভিযানে আটক

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে চাঁদপুর সদর মডেল থানার একটি দল চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে পিন্টু দাসকে তার স্ত্রী রিমি ও সন্তানদের সঙ্গে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপারেশনস) মো. লুৎফর রহমান জানিয়েছেন, আটকের পর তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিষেধ অমান্য করে ফের খেলার মাঠ সংস্কার

চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু পরিবারসহ চট্টগ্রামে আটক

০৭:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬