০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের শুল্কনীতি নিয়ে ‘ট্যারিফ কিং’ তকমা কতটা সত্য? প্রিন্স নাসিমের উত্তরসূরি হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হলেন না ড্যানিয়েল টিসডেল সাঁতার কাটতে গিয়ে হাঙরের হামলায় নিহত গ্রেগ, পশ্চিম অস্ট্রেলিয়ায় বিরল ‘মেরে ফেলার’ নির্দেশ টাইপ-২ ডায়াবেটিসে কিটো ডায়েট: ওজন ও রক্তে শর্করা কমাতে কতটা কার্যকর? যে গাছকে ‘দাদু’ ডাকেন বাসিন্দারা, সেটিই কি বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা? রিয়াদে আকাশপথে হামলার সতর্কতা, শোনা গেল বিস্ফোরণের শব্দ কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলে বনে মিলল মরদেহ শখের ময়ূর পালনেই ২৮ লাখ টাকার খামার, ‘ময়ূর শাহ আলী’ এখন এলাকায় পরিচিত রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে সাইবার হামলার অভিযোগ, ভোটের মাঝেই উত্তেজনা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,২৩২

নিখোঁজের তিন দিন পর চাঁদপুরে ফসলের মাঠে ১০৫ বছরের বৃদ্ধার মরদেহ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর রিকাবি বেগম নামে ১০৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ একটি ফসলের মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার উত্তর বাইশপুর এলাকায় ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিকাবি বেগম মতলব পৌরসভার ছটমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় এক নারী গৃহস্থালির বর্জ্য পানি ফেলতে গিয়ে ফসলের মাঠের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

রিকাবি বেগমের ছেলে বাচ্চু মিয়া জানান, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে তার মা বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

বাচ্চু মিয়া আরও জানান, তার মা মানসিক সমস্যায় ভুগছিলেন এবং দৃষ্টিশক্তিও কম ছিল। এর আগেও তিনি কয়েকবার বাড়ি থেকে বের হয়ে পথ হারিয়ে ফেলেছিলেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, শনিবার বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভারতের শুল্কনীতি নিয়ে ‘ট্যারিফ কিং’ তকমা কতটা সত্য?

নিখোঁজের তিন দিন পর চাঁদপুরে ফসলের মাঠে ১০৫ বছরের বৃদ্ধার মরদেহ

০৬:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬