১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে পেট্রোল ভর্তুকিতে ৩০০ বিলিয়ন রুপি ব্যয়, লক্ষ্যভিত্তিক সহায়তা নিয়ে প্রশ্ন পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা তৃতীয় দেশে নির্বাসন: পানামায় পাঠানো ইরানি খ্রিষ্টানের অনিশ্চিত জীবন জার্মানিতে ডানপন্থার উত্থানের জ্বালানি: হারিয়ে যাওয়া গৌরবের নস্টালজিয়া জিন্নাহর প্রতিকৃতি সরানোয় তাইয়েবকে হুমকির অভিযোগ, তদন্তের দাবি এডিপি বাস্তবায়নে পাঁচ বছরের সর্বনিম্ন হার, দুই মাসে অগ্রগতি মাত্র ১.৮৫ শতাংশ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৬৫৫ বাংলাদেশকে পাকিস্তানের ছকে দেখলে ভারতেরই কৌশলগত ক্ষতি নাক থেকে অন্ত্র—শরীরের অদৃশ্য প্রতিরক্ষা দেয়াল, কীভাবে কাজ করে মিউকোসাল ইমিউন সিস্টেম?

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বা হাতবোমাসদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।

রামনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় সিরামিক রোডে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, পারিস্তা পরিবহনের বাসটিতে সকালে বৃষ্টির মধ্যে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা পরে আগুন নেভান। এতে বাসটির আসনগুলো পুড়ে যায়।

বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এতে জড়িত, তা শনাক্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগের দিন শনিবারও রাজধানীর তিনটি স্থানে সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে যাত্রাবাড়ী চৌরাস্তা ও শহীদ ফারুক সরণি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এর মধ্যে একটি ঘটনায় এক অটোরিকশাচালক আহত হন।

এ ছাড়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি থানার সামনে জব্দ করা অবস্থায় রাখা একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শুক্রবারও রাজধানীর অন্তত নয়টি স্থানে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিন কাফরুল থানার সামনে একটি খালি বাসেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কয়েকটি থানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পরপর এসব ঘটনার পর শনিবার রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও প্রবেশপথগুলোতে দুই শতাধিক তল্লাশিচৌকি বসানো হয়। সেখানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানোর পাশাপাশি পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব তল্লাশি ও নজরদারি অব্যাহত থাকবে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও চেয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পেট্রোল ভর্তুকিতে ৩০০ বিলিয়ন রুপি ব্যয়, লক্ষ্যভিত্তিক সহায়তা নিয়ে প্রশ্ন

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন

০৬:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬