১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে পেট্রোল ভর্তুকিতে ৩০০ বিলিয়ন রুপি ব্যয়, লক্ষ্যভিত্তিক সহায়তা নিয়ে প্রশ্ন পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা তৃতীয় দেশে নির্বাসন: পানামায় পাঠানো ইরানি খ্রিষ্টানের অনিশ্চিত জীবন জার্মানিতে ডানপন্থার উত্থানের জ্বালানি: হারিয়ে যাওয়া গৌরবের নস্টালজিয়া জিন্নাহর প্রতিকৃতি সরানোয় তাইয়েবকে হুমকির অভিযোগ, তদন্তের দাবি এডিপি বাস্তবায়নে পাঁচ বছরের সর্বনিম্ন হার, দুই মাসে অগ্রগতি মাত্র ১.৮৫ শতাংশ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৬৫৫ বাংলাদেশকে পাকিস্তানের ছকে দেখলে ভারতেরই কৌশলগত ক্ষতি নাক থেকে অন্ত্র—শরীরের অদৃশ্য প্রতিরক্ষা দেয়াল, কীভাবে কাজ করে মিউকোসাল ইমিউন সিস্টেম?

চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৪

চাঁদপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহিনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিনুর বেগম সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের নাসির তাপাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি হাজীগঞ্জের বাকিলা এলাকা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। দুপুর আনুমানিক আড়াইটার দিকে দেবপুর এলাকায় অটোরিকশাটির চালক সামনে থাকা আরেকটি অটোরিকশাকে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অটোরিকশাটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে মাহিনুর বেগম ঘটনাস্থলেই মারা যান। তাঁর ২৮ বছর বয়সী ছোট ভাই মো. ইউনুসও আহত হয়েছেন। আহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজ আহমেদ জানান, দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও অটোরিকশা দুটিই জব্দ করেছে। স্থানীয় লোকজন ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে চলে যান।

পুলিশ নিহত মাহিনুর বেগমের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পেট্রোল ভর্তুকিতে ৩০০ বিলিয়ন রুপি ব্যয়, লক্ষ্যভিত্তিক সহায়তা নিয়ে প্রশ্ন

চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৪

০৬:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬