১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

অবৈধ অস্ত্র উদ্ধারকারী শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলো এসআই ইসমাঈল

  • Sarakhon Report
  • ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • 129

জাফর আলম

চট্টগ্রাম রেঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে কক্সবাজার জেলার টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ ইসমাঈল হোসাইন।

শনিবার (২২ জুন) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় এসআই ইসমাঈল এর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। তাঁর এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএমসহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। এসআই ইসমাঈল বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদানের পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপহরণ চক্রের সদস্যদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ সামগ্রিক ভাবে অসামান্য অবদান রেখে চলেছেন।এর স্বীকৃতি স্বরুপ সামগ্রিক কার্যাবলি বিবেচনা করে এসআই ইসমাঈলকে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা হিসেবে ভূষিত করা হয়।

পুরষ্কার প্রাপ্ত এসআই ইসমাঈল বলেন, শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করায় কক্সবাজার জেলার পুলিশ সুপারসহ টেকনাফ থানার সকলকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ সফলতার ধারা কর্মজীবনে অব্যাহত রাখতে পারি।এই স্বীকৃতি ও সম্মাননা নিঃসন্দেহে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কাজের প্রতি স্পৃহা ও প্রেষণা সৃষ্টিতে অসাধারণ অবদান রাখবে বলে মনে করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

অবৈধ অস্ত্র উদ্ধারকারী শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলো এসআই ইসমাঈল

০৩:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪