০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরসা-আরএসও সংঘর্ষ : নিহত ১

  • Sarakhon Report
  • ০২:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • 167

জাফর আলম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সংঘর্ষে মো. সলিম নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন নৈশপ্রহরী।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে আড়াইটার দিকে পালংখালি ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৩-তে এ ঘটনা ঘটে। নিহত সলিম ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে এবং গুরুতর আহত দুইজন হলেন, একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ।বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর ই/৩ ব্লকের বালুর মাঠ এলাকায় গভীররাতে আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় ঘটনাস্থল থেকে একজন নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আরও দুই নৈশ প্রহরীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরসা-আরএসও সংঘর্ষ : নিহত ১

০২:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪