০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
পোষা প্রাণীর জন্য ভিডিও এখন বিশ্বজুড়ে জনপ্রিয়, স্ক্রিনে মজেছে বিড়াল-কুকুর মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: সার-সংকটের শঙ্কায় বৈশ্বিক খাদ্য সরবরাহ, ক্ষুধার ঝুঁকিতে দরিদ্র দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে ওরাকলের বড় উত্থান, ২০২৭ সালের আগেই আয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত পিরিয়ড ট্যাক্সের বিরুদ্ধে তরুণ আইনজীবী মাহনূর ওমরের লড়াই, পাকিস্তানে শুরু নতুন জাতীয় বিতর্ক ১.৭৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য: বিশ্বের বৃহত্তম শেয়ার বাজারে নামতে প্রস্তুত ইলন মাস্কের স্পেসএক্স ক্রিপ্টো দুনিয়ায় দ্রুত উত্থান ‘স্টেবলকয়েন’-এর, ডলার নির্ভর এই মুদ্রা ঘিরে বাড়ছে ঝুঁকি ও সম্ভাবনার বিতর্ক ইরানপন্থী সমাবেশের আশঙ্কা, লন্ডনে ফিলিস্তিনপন্থী মিছিল নিষিদ্ধ করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী রোমানিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর অনুমোদন হরমুজ প্রণালি কার্যত বন্ধ; তেল ছাড়তে প্রস্তুত জাপান ও জার্মানি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৯৫)

  • Sarakhon Report
  • ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • 115

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

স্মার্ট নেতার জন্যে জরুরী কিছু বিষয় (ঘ) 

আইনগত বিষয়গুলো

স্মার্ট নেতা অবশ্যই তার কাজের সব বিষয়ের আইনগত বিষয়গুলোর ওপর একটা মোটামুটি ধারনা রাখার চেষ্টা করবে। এবং কোন কোন আইনি বিষয় তিনি গভীর থেকে বুঝবে। কোন কোন আইনি বিষয়ের ওপর তার অবশ্যই একটা মৌলিক ধারনা থাকবে। সর্বোপরি তার থাকবে আইনের ওপর শ্রদ্ধা।

কারণ, দল, টিম, সংগঠন, কোম্পানি বা তার থেকেও বড় কিছু সবই কিন্তু দাঁড়িয়ে আছে আইনের কাঠামোর ওপর। নেতা তার নিজস্ব গন্ডিকে মনে করবে এটা একটি গ্রহ। আর আইন হলো সৌরমন্ডলী তার জন্যে যে নির্দিষ্ট গন্ডি বা পথরেখা তৈরি করে দিয়েছে সেটাই। সৌরমন্ডলীর নির্দিষ্ট পথ রেখার ওপর ভর করে যেমন গ্রহ গুলো দাঁড়িয়ে থাকে আইনের ওপর ভর করেই সকল প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকে।

স্মার্ট নেতা অবশ্যই তার প্রতিষ্ঠানকে দৃঢ় আইনি ভিত্তি দেবার চেষ্টা করবে। কারণ, আইনি ভিত্তির ওপরে প্রতিষ্ঠানকে দাঁড় না করালে ওই প্রতিষ্ঠানের কাঠামো মজবুত হয় না। এবং তার প্রকৃত অগ্রগতি হয় না। এবং ওই প্রতিষ্ঠানও দীর্ঘস্থায়ী হয় না।

অভিজ্ঞতার ঘাটতি

স্মার্ট নেতার জন্যে অভিজ্ঞতার ঘাটতি একটি অনেক বড় বিষয়। তবে একটা বিষয় মনে রাখা দরকার- একজন ব্যক্তির সব বিষয়ে অভিজ্ঞতা নাও থাকতে পারে। এমনকি অনেক সময় অনেক নতুন বিষয় সামনে আসে সে সম্পর্কে তার অভিজ্ঞতা অর্জনের সুযোগ আসেনি এমনও হতে পারে।

এজন্য নেতা সব সময় তার টিমকে গুরুত্ব দেবে। প্রথমে দেখবে তার টিমের মধ্য এ বিষয়ে কারো অভিজ্ঞতা আছে কিনা? যদি কারো অভিজ্ঞতা থাকে নেতা অবশ্যই সেটা কাজে লাগাবে।

এরপরেও নেতাকে বিবেচনা করে দেখতে হবে বা তার টিমের প্রোপার সিস্টেমের মতামত নিতে হবে যে  তার টিমের যে অভিজ্ঞতা আছে সেটাই যথেষ্ট কিনা? যদি যথেষ্ট না হয় তাকে অবশ্যই খুঁজতে হবে ওই বিষয়ে একজন এক্সপার্টকে। কারণ, অভিজ্ঞতার ঘাটতি যে কোন টিম বা কোম্পানি বা যে কোন ধরনের প্রতিষ্ঠানের জন্যে একটি বড় ঘাটতি। এই ঘাটতি নিয়ে প্রকৃত অর্থে এগুনো সম্ভব হয় না।

জনপ্রিয় সংবাদ

পোষা প্রাণীর জন্য ভিডিও এখন বিশ্বজুড়ে জনপ্রিয়, স্ক্রিনে মজেছে বিড়াল-কুকুর

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৯৫)

০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪