০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
মুখ ধোয়ার সময় পড়ে যাওয়ার উপক্রম, কিন্তু প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন—পেছনে লুকিয়ে ভিটামিন ঘাটতির সংকেত জাপানের বইপাড়ায় পর্যটনের ঢল: ভাষার বাধা, বদলাবে কি ঐতিহ্য? দক্ষিণ লেবাননে ‘বাফার জোন’ ধারণা ভ্রান্ত, শান্তির পথ নয় বিদ্যুৎ-জ্বালানি সংকটে ভেঙে পড়ার শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ ভোট ২০২৬: প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬২.১৮%, সহিংসতা ও ইভিএম সমস্যায় উত্তেজনা ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রাক ভাড়া ৫ হাজার টাকা বেড়েছে, যাত্রাপিছু খরচ এখন ২২ হাজারের কাছাকাছি সিলেট-শেরপুর রুটে ট্রাক ভাড়া ৫ হাজার থেকে বেড়ে ৭ হাজার টাকা নিক্কি ২২৫ সূচক ইতিহাসে প্রথমবার ৬০ হাজার ছাড়াল রাজশাহীতে ট্রাক ভাড়া ৯ থেকে ১০ হাজার টাকা বেড়েছে, কৃষক-ব্যবসায়ীরা চাপে চট্টগ্রামে ট্রাক ভাড়া প্রতি ট্রিপে ভাড়া বেড়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা

চালতার আচার কেমনে বানাবেন

  • Sarakhon Report
  • ১১:০০:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • 126

সারাক্ষণ ডেস্ক

আচারের নাম শুনলে জিভে জল চলে আসেনা এমন মানুষ বিরল। টক, মিষ্টি, ঝাল অনেক স্বাদেরই আচার হয়। নানা রকম ফল দিয়ে আচার তৈরি করা যায়। চালতা সেরকমই একটি ফল। আবার চালতার আচার তৈরিতে ঝামেলাও কম।

উপকরণ সমূহ: ১টি বড় চালতা,  ২ কোয়া রসুন কুচি, ৫/৬টি শুকনা মরিচ, ২ চা চামচ পাঁচফোড়ন, আধা চা চামচ হলুদ, ১/৩ কাপ সরিষার তেল ও চিনি ও লবণ স্বাদ মতো।

তৈরী প্রণালি: প্রথমেই চালতার খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। এবার পানিতে হলুদ ও লবণ মিশিয়ে চালতার টুকরা সেদ্ধ করুন। নরমভাবে সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে পানি ও চালতা আলাদা করে ফেলুন। ঠান্ডা হলে চালতার টুকরাগুলো চেঁছে নিন।

পাঁচফোড়ন ও শুকনা মরিচ একসঙ্গে গুঁড়া করে প্যানে তেল গরম করে রসুন কুচি ও মরিচ-পাঁচফোড়নের গুঁড়া ভেজে নিন। সুগন্ধ বের হলে চেঁছে রাখা চালতার টুকরা দিয়ে নাড়তে থাকুন। আধা কাপ চালতা সেদ্ধ করা পানি ও পরিমাণ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। একটু লবণ দিয়ে দিন। চালতা নরম হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করুন। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন চালতার আচার। পরিমাণ বেশী থাকলে অনেকদিন পর্যন্ত চালতার আচার বয়ামে রাখা যাবে।

জনপ্রিয় সংবাদ

মুখ ধোয়ার সময় পড়ে যাওয়ার উপক্রম, কিন্তু প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন—পেছনে লুকিয়ে ভিটামিন ঘাটতির সংকেত

চালতার আচার কেমনে বানাবেন

১১:০০:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪