১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
স্বাধীনতার ঘোষণায় সুকর্ণ: ‘একবার মুক্ত, চিরকাল মুক্ত’ আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক থানা পোড়ানোর বক্তব্য ভাইরাল: হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীসহ আটক ৩ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্ট, শোকজ ছাড়াই রাজশাহীতে কলেজশিক্ষক বরখাস্ত নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে মাসে ৩ হাজার টাকা নিমরা খানের সঙ্গে বিচ্ছেদ নিশ্চিত করলেন জেইন হামিদ, ফিজা আলীর ক্ষোভ ওড়িশার গ্রামীণ হাসপাতালে মার্কিন পর্যটকের বিনামূল্যে চিকিৎসা, বিস্মিত হয়ে প্রশংসা ভারতের স্বাস্থ্যসেবার ইমরান খানের দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক, চিকিৎসা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি কাল বিজেপিতে বড় রদবদল: স্মৃতি ইরানি সাধারণ সম্পাদক, রাম মাধব সহসভাপতি ফিলিপাইনের ঐতিহ্যের স্বাদ: মামন ও এনসাইমাদায় তিন বেকশপের গল্প

রূপের ডালি খেলা (পর্ব-২১)

  • Sarakhon Report
  • ০৪:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 119

ইউ. ইয়াকভলেভ

স্কেটস, বগলে ছেলেটা-১০

ডাকঘরের সিড়ি থেকে নেমে আসে ছেলেটা। এখন আর তার কোথাও যাবার তাড়া নেই। স্কেটস্ জোড়া এখন তার বগলে নয়, হাতে। স্কেসের ঝকমকে রানারে হাত ঠান্ডা মেরে যাচ্ছে, কিন্তু সর্বনাশের কিছু নেই তাতে, শহরটা তপ্ত হয়ে উঠেছে, যদিও সূর্য ঢলে পড়েছে অস্তাচলে, কেপে কেপে ওঠা শীতার্ত গা মেলে পৃথিবী তার রোদ পোয়াচ্ছে। গরম হচ্ছে।

গলন্ত বরফ এখন অসংখ্য। জানলায়, কার্নিসে, কিওস্কের ছাদে তাদের স্বচ্ছ জলবিন্দু টুপটাপ ঝরে পড়ছে অবিরাম। শব্দ উঠছে যেন একটানা মেসিনগানের গুলি। বরফ আর হিমানীকণা, তুষার ঝড় আর শৈত্যের দিকে তার ক্ষিপ্র মেসিনগান চালাচ্ছে বসন্ত।

চারিপাশে চাইতে ছেলেটার নজরে পড়ল স্কোয়ারে বরফের স্তরটা বসে বসে গেছে, দেখাচ্ছে যেন চাঁদের উপরিভাগ। তার খড়খড়ে ম্যাড়মেড়ে চটার মাঝে মাঝে দেখা দিয়েছে চান্দ্র গহর। আর পাতার কলি ফুটতে, ঘাস গজাতে এখনো কিছু দেরি থাকলেও ফার গাছগুলোর একেবারে ডগায় ডগায় দেখা দিয়েছে তাজা সবুজ। গত বছরের কালচে কাঁটাগুলো শক্ত, আর নতুন বাসন্তী কাঁটাগুলো এখনো কড়া হয় নি, কামড় দিতে শেখে নি। গালে ছোঁয়ালে বোঝা যায় কী নরম।

স্কেটস্ বগলে ছেলেটা হাঁটছে শহরের রাস্তায়…

সত্যি, বেশভূষার দিকে ওর একেবারেই দৃষ্টি নেই! এমনকি শাদা-টুপি-পরা মেয়েটার সঙ্গে দেখা হবার কথা ভেবেও নিজেকে একটু ফিটফাট করে নেবার চাড় হচ্ছে না ওর। আচ্ছা, ও যে আজ স্কেটিং রিঙ্কে যায় নি, সেটা কি মেয়েটা খেয়াল করেছে? নাকি স্কেটিং করা বাকি সকলের মতো ওর প্রতিও মেয়েটি একেবারে উদাসীন?

ছেলেটা সরে গেল অন্যদিকে তারপর নিজের অজান্তেই গতি বাড়িয়ে হাঁটতে • লাগল শহরের হাসপাতালের দিকে।

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ঘোষণায় সুকর্ণ: ‘একবার মুক্ত, চিরকাল মুক্ত’

রূপের ডালি খেলা (পর্ব-২১)

০৪:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪