০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা, দিনে ১২ ঘণ্টা লোডশেডিং ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪৭, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সুদ কমার মূল্য দিচ্ছেন সঞ্চয়কারীরা মালদ্বীপের সামুদ্রিক গবেষণা: সমুদ্রের মালিকানা যখন জ্ঞানের মালিকানায় রূপ নেয় বাজারকে অমান্য করে অর্থনীতি চালানো যায় না অব্যবহৃত জলাশয় বেকার তরুণদের ব্যবহারে দেওয়ার উদ্যোগ, মৎস্য খাতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা নওগাঁয় লোডশেডিংয়ে বিপর্যস্ত শিল্প-সেচ, কমছে চালকলের উৎপাদন ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৭০, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৮০৫ রোগী

ভূগোল জ্ঞান

  • Sarakhon Report
  • ০৭:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • 159

ভূগোল জ্ঞান

স্বদেশ রায় 

আমার ভুগোল জ্ঞান নিতান্তই নেই বললে চলে-

তাই আমি অতি সহজে দানিয়ুব আর সিন্ধুকে

পাশপাশি প্রবাহিত করতে পারি।

ছোটবেলা থেকে কেন যে আমার ভুগোল পড়ার

কোন সুযোগ হলো না তা আজো ভাবিনি।

অথচ আমি জানতাম, আমার বাবার প্রখর ভুগোল জ্ঞান ছিলো-

এমনকি মরিশাস ও ফিজির এলাকা ভিত্তিক মাটির পার্থক্যও

ছিলো তার জানা।

অথচ আমি তাকে বড়ই নিঃসঙ্গ মারা যেতে দেখেছি।

তার মৃত্যুর সময় একটি নদী এসেও তার পাশে দাড়ায়নি।

আমার এখনও মারা যাবার সময় হয়নি

তবে ভুগোল জ্ঞানের অভাবে হোক আর এমনিতে

হোক আমার পাশে না হলেও

আমি এখনও অনেক নদীর পাশে প্রবাহিত হই।

তবে যারা অবলীলায় দানিয়ুবকে সিন্ধু হিসেবে চিহ্নিত

করতে পারে –

তাদের সাগরের পাশে প্রবাহিত হতে দেখে মনে হয়

বাবা আমাকে ভুগোল শেখাতে চাইলেও

আমি না শিখে হয়তো এখনও ক্ষীনধারায় প্রবাহিত হচ্ছি।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা, দিনে ১২ ঘণ্টা লোডশেডিং

ভূগোল জ্ঞান

০৭:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

ভূগোল জ্ঞান

স্বদেশ রায় 

আমার ভুগোল জ্ঞান নিতান্তই নেই বললে চলে-

তাই আমি অতি সহজে দানিয়ুব আর সিন্ধুকে

পাশপাশি প্রবাহিত করতে পারি।

ছোটবেলা থেকে কেন যে আমার ভুগোল পড়ার

কোন সুযোগ হলো না তা আজো ভাবিনি।

অথচ আমি জানতাম, আমার বাবার প্রখর ভুগোল জ্ঞান ছিলো-

এমনকি মরিশাস ও ফিজির এলাকা ভিত্তিক মাটির পার্থক্যও

ছিলো তার জানা।

অথচ আমি তাকে বড়ই নিঃসঙ্গ মারা যেতে দেখেছি।

তার মৃত্যুর সময় একটি নদী এসেও তার পাশে দাড়ায়নি।

আমার এখনও মারা যাবার সময় হয়নি

তবে ভুগোল জ্ঞানের অভাবে হোক আর এমনিতে

হোক আমার পাশে না হলেও

আমি এখনও অনেক নদীর পাশে প্রবাহিত হই।

তবে যারা অবলীলায় দানিয়ুবকে সিন্ধু হিসেবে চিহ্নিত

করতে পারে –

তাদের সাগরের পাশে প্রবাহিত হতে দেখে মনে হয়

বাবা আমাকে ভুগোল শেখাতে চাইলেও

আমি না শিখে হয়তো এখনও ক্ষীনধারায় প্রবাহিত হচ্ছি।