১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
শরতের চলচ্চিত্র উৎসবে ভোগ সম্পাদকদের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা মাস্কের স্পেসএক্সে ট্রাম্পের বিনিয়োগ, উঠল স্বার্থের সংঘাতের প্রশ্ন তিন বছরে ১০০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা ইন্দোনেশিয়ার চীনা যন্ত্রাংশের ওপর মার্কিন রোবট শিল্পের নির্ভরতা ফাঁস, নতুন নিষেধাজ্ঞায় বাড়ছে উদ্বেগ প্রেমের টানে কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রে, স্বপ্নের বাড়ি হারিয়েও আক্ষেপ নেই কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারেও মার্কিন শেয়ারবাজারে আয় বৃদ্ধির চমক, দুই প্রতিষ্ঠানের বড় অবদান মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নয় ফ্লোরিডায় স্বাস্থ্যবিমার খরচে বিপাকে লাখো মানুষ, এক বছরে বীমা ছাড়লেন ৪ লাখ ৪০ হাজার এপস্টেইনকে সহায়তার মামলায় গিসলেন ম্যাক্সওয়েলের সাজা বাতিলের আবেদন খারিজ দক্ষিণ চীন সাগরে চীনের নতুন তৎপরতা, ক্ষুদ্র দ্বীপে সম্ভাব্য রাডার স্থাপনা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১০৩)

  • Sarakhon Report
  • ০৯:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 165

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতাকে কীভাবে মেধাবী খুঁজবে

ট্যালেন্ট বা মেধাবী ছাড়া কখনও কোন দল, টিম বা কোম্পানি এগিয়ে নেয়া যায় না। আর এই মেধাবী নেতাকেই খুঁজে বের করতে হয়।

এখন প্রশ্ন আসে নেতা কীভাবে মেধাবী খুঁজবে?

১. বাস্তব অভিজ্ঞতায় অভিজ্ঞ নেতা অবশ্যই মেধাবী খোঁজার জন্যে একটি পথ নেবে না। সে নানা পথে মেধাবীকে চেনার চেষ্টা করবে।

২. কোন দল বা টিমের জন্যে মেধাবী বলতে কখনও একাডেমিক ভালো রেজাল্টকে চূড়ান্ত বলে কোন নেতা ধরবে না।

৩. একাডেমিক শিক্ষা সব সময়্ তত্ত্ব আর বাস্তব কাজের ক্ষেত্র ভিন্ন।

৪.  মেধাবীকে চিনতে হলে প্রথমে দেখতে হবে সে তত্ত্ব আর বাস্তব কাজের ক্ষেত্র কতটা চেনে। এ সম্পর্কে তার কোন ধারণা আছে কিনা? এমনকি ধারনা না থাকলেও তার ভেতর সেই শক্তি আছে কিনা সে এই পার্থক্যটি দ্রুত বুঝতে পারবে।

৫. পার্থক্য কতটা বোঝে এটা যেমন বিচার করতে হবে তেমনি এই পরিবর্তিত পরিবেশ ও জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতা তার কতটা আছে।

৬.  তার সক্ষমতা যাচাই নেতাকে নানা ভাবে করতে হবে। যেমন নেতাকে দেখতে হবে, তার ভেতর এমন কোন মেধা বা জ্ঞান আছে কিনা যা তাকে শুধু নির্দিষ্ট তত্ত্ব’র বাইরে গিয়ে বাস্তবতার সঙ্গে মেলাতে সক্ষম করবে।

৭. যদি সে কোন কোম্পানীতে কাজ করতে আসে তাহলে এ ধরনের কোম্পানির কোন ইতিহাস আর সেগুলোর গঠন পদ্ধতি তার জানা আছে কিনা?

৮. কোন রাষ্ট্র কেন্দ্রিক সংগঠন বা প্রতিষ্ঠানে কাজ করতে এলে সেখানেও একই বিচার এখানেও সামনে আসবে যে তার বর্তমান বাস্তবতা কেন্দ্রিক জ্ঞান কতটুকু।

৯. মেধা বা যে মানুষ মেধার অন্বেষণে থাকে সে সব সময়ই পরিশ্রমী ও বিনয়ী হয়। কোন উদ্ধ্যত মানুষ, যে নিজেকে বড় মনে করে, অন্য কে ছোট করতে পছন্দ করে বা যেটা অর্থাত্‌ গীবত তাতে নিজেকে মাঝে মাঝে আবদ্ধ করে,  পরচর্চা করে সে কখনও মেধাবী নয়। কোন রাষ্ট্রীয়  প্রতিষ্ঠান বা কোন কোম্পানির কাছে সে কখনও মেধাবী হিসেবে গণ্য হবে না।

১০. সর্বোপরি শুরু থেকেই যদি তার ভেতর কোন সৃজনশীলতা ও নতুন নতুন কাজ করার আগ্রহ না থাকে তাহলে সে দ্রুতই মেধাবীর খাতা থেকে বাদ পড়ে যায়।

জনপ্রিয় সংবাদ

শরতের চলচ্চিত্র উৎসবে ভোগ সম্পাদকদের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১০৩)

০৯:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪