০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মুইজ্জুর তথ্য কমিশনার বাছাই: তথ্যের অধিকার কি রাজনৈতিক প্রভাবের কাছে ঝুঁকছে? লস অ্যাঞ্জেলেস ছাড়তে চেয়েছিলেন স্ত্রী, রাজি ছিলেন না স্বামী—শেষ পর্যন্ত কেন কেনটাকিতেই নতুন জীবন ব্রিটেনের রিজার্ভ বাহিনী কেন আজ অবহেলার প্রতীক আগামী ১০ বছরে সবচেয়ে বেশি বাড়তে পারে যেসব উচ্চ বেতনের চাকরি সন্তানের জন্ম উদযাপন করি, কিন্তু মায়ের মানসিক স্বাস্থ্যের খবর রাখি কি? দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমন মৌসুমে বিএডিসির কর্মবিরতি, সার সরবরাহে বিঘ্নের শঙ্কা জাপানের বন্ডে ৩০ বছরের রেকর্ড, বিশ্বজুড়ে ঋণবাজারে ধস আরও গভীর ফ্ল্যাট ব্যালে জুতার দিন শেষ, শরৎজুড়ে তারকাদের পায়ে এবার হিল ট্রাম্পকে ‘না’ বলার সাহস দেখাতে হবে মার্কিন সামরিক বাহিনীকে: সাবেক বিমানবাহিনী প্রধান

প্রিন্স রেস্তোরা ইফতারি নিয়ে যেমন ব্যস্ত তেমনি সেহরিরও ব্যবস্থা রেখেছে 

  • Sarakhon Report
  • ০৬:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • 295

শিবলী আহম্মেদ সুজন

দুপুর ২ টা ২০ মিনিট।এ সময়ে সাধারণত ক্রেতা থাকে না। আজও সেখানে ওই ভাবে কোন ক্রেতা ছিলো না। তবে তার পরেও  কাকলির প্রিন্স রেস্তোরার স্টাফদের কপালে ঘামের বিন্দু জমে উঠছে। তাদের কথা বলারও ফুসরত নেই।চার জন স্টাফ সকলেই ব্যস্ত।সকলে এক এক করে একের পর এক আইটেম সাজাচ্ছে ক্রেতাদের জন্যে।  ইফতারির সকল খাবার আইটেম এক এক করে সাজানো হচ্ছে ।

ম্যানেজার সকল কিছু তদারকি করছেন।তার সেই  ব্যস্ততার মাঝেও  ম্যানেজার মোঃ কামাল  কিছুটা সময় দেন ।  তার সাথে কথা বলে জানা গেল এই রেস্তোরায় শুধু ইফতারি নয় সেহরিরও ব্যবস্থা আছে।

ইফতারি কেমন বিক্রি হচ্ছে বলতেই একটু মনটা তার মরা হয়ে গেলো। এবং কিছুটা নিরুত্তাপ গলায় বললেন, খুব একটা ভালো না।

গতবারের চেয়ে বেচা-কেনা ভালো না মন্দ?

ম্যানেজার মুখ নেড়ে বললেন গতবারের তুলনায়  বেচা-কেনা একদম ই ভালো না ।

গত কয়েক বছর ধরে এ রাতে হোটেলে সেহরি খাবার যে চলটি শুরু হয়েছে তার সঙ্গে মিল রেখে প্রিন্স রেস্তোরা সেহরি খাবরের ব্যবস্থা রেখেছে। ম্যানেজার জনাব কামাল বললেন,

“আমাদের এখানে সেহেরি খাওয়ার ব্যবস্থা রয়েছে ,২০-২৫ জন আমাদের এখানে সেহেরি খেতে পারবে ।”

সেহরি খেতে কি শুধু ইয়াংরা আসেন? এমনটি জানতে চাইলে তিনি বলেন, শুধু তরুণরা নয়, মধ্য বয়সীরাও আসেন।

আর ইফতারির কাস্টমার হিসেবে রয়েছে-

কিশোর থেকে শুরু করে মধ্যে বয়সের  মানুষেরাও ।

প্রিন্স রেস্তোরাতে যেগুলো ইফতারের আইটেম বেশি বিক্রি হচ্ছে সেগুলোর হচ্ছে-

১) চিকেন গ্রিল  ( ছোট,মাঝারি,বড়) ১২০/২৪০/৪৮০ টাকা।

২) বেগুনী প্রতি পিছ ৮ টাকা ।

৩) পেয়াজু প্রতি পিছ  ৮ টাকা ।

৪) আলুর চপ প্রতি পিছ  ৮ টাকা ।

৫) ডিম চপ প্রতি পিছ ২৫ টাকা ।

৬) জিলাপী প্রতি কেজি ২৮০/ ২৫০/২০০ টাকা ।

৭)    দই-বড়া প্রতি পিছ ৩৫ টাকা ।

৮) হালিম ১২০ টাকা ।

৯)জালি কাবাব ৩০ টাকা ।

১০) বটি কাবাব ১২০ টাকা ।

মহাখালি থেকে নিউ এয়ারপোর্ট যেতে বনানী কাকলীর ফুট ওভার ব্রিজ থেকে একটু সামনে পশ্চিমপাশে প্রিন্স রেস্তোরা । সহজেই খুঁজে পাওয়া যায়। এমনকি ঠিকানাটাও মনে রাখা সহজ। ঠিকানা : ১০২/৮ ঢাকা -১২১৩  টি অবস্থিত ।

জনপ্রিয় সংবাদ

মুইজ্জুর তথ্য কমিশনার বাছাই: তথ্যের অধিকার কি রাজনৈতিক প্রভাবের কাছে ঝুঁকছে?

প্রিন্স রেস্তোরা ইফতারি নিয়ে যেমন ব্যস্ত তেমনি সেহরিরও ব্যবস্থা রেখেছে 

০৬:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪