০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় নিখোঁজ বন্ধু, ভেসে গেল গ্ল্যান্সির পরিচিত গ্রাম

বকুলপুর থেকে নিজেকে গুটিয়ে নিলেন মৌ

  • Sarakhon Report
  • ০৩:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • 121
সারাক্ষণ প্রতিবেদক
জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। দীর্ঘদিনের অভিনয়ের ক্যারিয়ারে তিনি কখনো অভিনয় থেকে বিরতি নেননি। এমন কী ব্যক্তি জীবনে কখনো ঝামেলার মুখোমুখি হলেও তিনি অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি । নাদিয়া আহমেদ অভিনীত এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’।
দীপ্ত টিভিতে প্রচার চলতি প্রতিদিনের এই ধারাবাহিক নাটকে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। এরইমধ্যে নাটকটির ৭৬০’তম পর্ব প্রচারিত হয়েছে। এই নাটকের শুরু থেকেই নিয়মিত অভিনয় করছিলেন তাহমিনা সুলতানা মৌ। কিন্তু কয়েক শত পর্ব প্রচারের পর তিনি এই ধারাবাহিকে অভিনয় করা থেকে নিজেকে সরিয়ে নেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, নাটকে তার চরিত্রের গুরুত্ব দিনদিন কমে যাচ্ছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন,‘ কায়সার ভাই অত্যন্ত গুনী একজন পরিচালক। তার পরিচালিত বহু ধারাবাহিক নাটকে আমি অভিনয় করেছি। আমার ভীষণ ভালোলাগে তার নির্দেশনা। তিনি ভীষণ যত্ন নিয়ে প্রত্যেক শিল্পীর প্রতি সর্বোচ্চ মনোযোগী থেকে কাজ করেন। বকুলপুরে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এখনো বেশ ভালোলাগা নিয়েই এই ধারাবাহিকে কাজ করছি। এরইমধ্যে ধারাবাহিকটির ৭৬০’তম পর্ব প্রচার শেষ হলো। হয়তো ১০০০ পর্ব পর্যন্ত ধারাবাহিকটির প্রচার হবে। নাটকে আমার অভিনীত চরিত্রের জন্য বেশ সাড়া পাচ্ছি।’
তাহমিনা সুলতানা মৌ বলেন,‘ আমি এই নাটকে অভিনয় করা থেকে নিজেই সরে এসেছি। আমার কাছে মনে হচ্ছিলো দিনদিন যেভাবে আমার চরিত্রের গুরুত্ব নাটকে কমে যাচ্ছিলো, তাতে আমারই সরে আসা উচিত। তাই নিজেই সরে এলাম। বকুলপুর সিজন টু’র সবার জন্য অনেক অনেক শুভ কামনা।’ উল্লেখ্য, বকুলপুর সিজন টু’ রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। নাদিয়া আহমেদ আরটিভিতে প্রচার চলতি সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটার অ্যাণ্ড জেন্টলম্যান’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। এদিকে মৌ কিছুদিন আগে একটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন ওয়াহিদা মল্লিক
জনপ্রিয় সংবাদ

কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি?

বকুলপুর থেকে নিজেকে গুটিয়ে নিলেন মৌ

০৩:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪