১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

দেশের মানুষ চায় প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং সে অনুযায়ী বিচার-জিএম কাদের

  • Sarakhon Report
  • ০৫:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • 117

সারাক্ষণ ডেস্ক

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলছেন, ইন্টারনেট পরিসেবা পূর্নাঙ্গভাবে চালু করতে হবে। একইসাথে মেট্রোরেলের ক্ষতিগ্রস্থ ষ্টেশন বন্ধ করে ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করে হলেও জনগণের জন্য চালু করতে হবে। আবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিটি নিহতের ঘটনা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারকার্য শুরু করতে হবে। আজ এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের এ দাবি করেছেন।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইন্টারনেট পরিসেবা পুরোপুরি চালু না হওয়ায় সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না। এতে তথ্য আদান-প্রদান বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। আবার, দেশের ভয়াবহ পরিস্থিতিতে প্রবাসীরা স্বজনদের খোঁজ নিতে পারছেনা।

এতে ক্ষুব্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় না পাঠানোর হুমকি দিচ্ছে। যা দেশের জন্য খুবই ভয়াবহ। অপরদিকে, উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমেনেচ্ছু ছাত্ররা যোগাযোগ করতে পারছে না বিদেশের সাথে। ইন্টারনেট পুরোপুরি চালু না হলে দেশের অপূরনীয় ক্ষতি হয়ে যাবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিবৃতিতে আরো বলেন, সাম্প্রতিক আন্দোলনে মেট্রোরেল দু’একটি স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে দু-একটি টোল প্লাজা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। মেট্রোরেলের ইঞ্জিন, বগিসমূহ ও লাইনের কোন ক্ষতি হয়নি বলেই জানি। সে কারণে, ক্ষতিগ্রস্থ স্টেশনসমূহ বন্ধ রেখে, মেট্রোরেল অবিলম্বে চালু করা সম্ভব বলে মনে করছি।

একইভাবে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর কোন ধরণের ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। প্রয়োজনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা করে যান চলাচল পুনরায় শুরু করা যেতে পারে। আন্দোলনে ক্ষতিগ্রস্থ হওয়ার অজুহাতে মানুষের গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রেখে, মানুষকে কষ্ট দেয়া উচিত নয়।  এগুলো সাধারণ মানুষের অর্থে সাধারণ মানুষের সেবার জন্যই নির্মাণ করা হয়েছে।

জনগণ এখন মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং কষ্ট পাচ্ছে। মেট্রোরেলের ইঞ্জিন, বগিসমূহ ও লাইনের কোন ক্ষতি হয়নি বলেই জানি। এই সেবাগুলো চালু রাখাও সরকারেরই দায়িত্ব। যথাশীঘ্র সম্ভব এগুলো চালু পুনরায় চালু করার দাবি জানান।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে, শতশত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে। দেশের মানুষ এধরনের রাষ্ট্রীয় শোক দেখতে চায় না, দেশের মানুষ চায় প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং সে অনুযায়ী বিচার।

আমরা প্রতিটি হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একইসাথে ভবিষ্যতে যেনো এমনভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা না হয় সেজন্য সরকারকে সতর্ক করেছেন বিরোধীদলীয় নেতা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

দেশের মানুষ চায় প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং সে অনুযায়ী বিচার-জিএম কাদের

০৫:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪