০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
ইউরোপের অর্থনীতিতে নতুন ধাক্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাড়াচ্ছে মূল্যস্ফীতি ও অনিশ্চয়তা চীনের দখলে মানবসদৃশ রোবটের ভবিষ্যৎ, পিছিয়ে পড়ছে জাপান যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞায় নতুন বিতর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানকে ঘিরে উত্তেজনা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্মাদনায় শেয়ারবাজারে নতুন বুদ্‌বুদের আশঙ্কা কঙ্গোতে নতুন ইবোলা আতঙ্ক, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শঙ্কা তালপাতার পাণ্ডুলিপি: একটি জাতির বিস্মৃত জ্ঞানভাণ্ডারের পুনরাবিষ্কার নামের জন্য নয়, দিক পরিবর্তনের জন্য বাজেট দরকার  ইবোলা মোকাবিলায় সময়ের বিরুদ্ধে দৌড়, নতুন ওষুধে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা স্পেসএক্সের ১০ শতাংশ সম্ভাবনা থেকে ২ ট্রিলিয়ন ডলারের বিস্ময়, ইতিহাস গড়লেন ইলন মাস্ক দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের ঘরে ঘরে তদন্ত, বাড়ছে রাজনৈতিক চাপ

নতুন বিজ্ঞাপনে দীপা খন্দকার

  • Sarakhon Report
  • ১১:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 279

সারাক্ষণ প্রতিবেদক

 এই সময়ে টেলিভিশন চ্যানেল খুললেই দু’টি বিজ্ঞাপন বেশ চোখে পড়ছে দর্শকের। একটি সেভলনের বিজ্ঞাপন। অন্যটি প্রাণ টোস্টের। দু’টি বিজ্ঞাপনেই প্রধান মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী দীপা খন্দকার। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও বেশ জনপ্রিয় দীপা। বিজ্ঞাপনে কাজ করতেও তিনি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধও করেন। দীপা জানান চলতি সময়ে এই দুটি বিজ্ঞাপনের জন্য বেশ সাড়া পাচ্ছেন তিনি। এর অবশ্য একটা বিশেষ কারণও আছে।
দর্শক ঠিক এই সময়ে টিভি সেট-এর সামনে অনেকটা সময় নিয়ে টিভি দেখছেন। মূলত দেশের পরিস্থিতি জানার জন্যই দর্শক টিভি সেট-এর সামনে বসছেন। আর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দীপার নতুন এই বিজ্ঞাপনগুলোও প্রচার হচ্ছে। যে কারণে খুউব কাছের মানুষদের কাছ থেকে এই কাজগুলোর জন্য সাড়াও পাচ্ছেন তিনি। দীপা খন্দকার জানান, এরইমধ্যে তিনি সনি রহমানের পরিচালনায় ‘ওয়েলিস সয়াবিন তেল’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন ফখরুল বাশার মাসুম, আইরিন, মারুফ আকিব প্রমুখ। গেলো সপ্তাহেই বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান পরিচালক সনি রহমান। শিগগিরই দীপা’র নতুন এই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানালেন দীপা। দীপা খন্দকার বলেন,‘ বিগত বেশকিছুদিন আমাদের প্রায় সবারই চোখে ছিলো টিভির পর্দায়।
দীর্ঘদিন পর দর্শক টিভির সামনেই থেকেছে অনেকটা সময়। যে কারণে সংবাদ দেখার পাশাপাশি সংবাদের ফাঁকে ফাঁকে আসা বিজ্ঞাপনগুলোও উপভোগ করেছে। এরমধ্যে আমার নতুন দুটি বিজ্ঞাপনও দর্শক দেখার সুযোগ পেলো। আমিও কাজ গুলোর জন্য বেশ সাড়া পেয়েছি। এরমধ্যে সনি রহমানের পরিচালনায় আমি নতুন আরো একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি।
কাজটি সনি খুউব যত্ন নিয়ে করেছে। আশা করছি প্রচারে এলে ভালোলাগবে সবার।’  এদিকে ঈদের পর ভিয়েতনাম থেকে দেশে ফিরেই তিনি ঈদের আগে শেষ হওয়া সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’র ডাবিং-এর কাজ শেষ করলেন। এই সিনেমায় তিনি একেবারেই ভিন্ন ধরনের চরিত্র ‘আমেনা’ চরিত্রে অভিনয় করেছেন।
দীপা জানান এরইমধ্যে প্রাণ সরিষার তেলের বিজ্ঞাপনে মুন্নার নির্দেশনায় ও নিউট্রেলার বিজ্ঞাপনে রুবাইয়াত মাহমুদের নির্দেশনায় মডেল হিসেবে কাজ করেছেন। এই দুটো বিজ্ঞাপনও শিগগিরই প্রচারে আসবেএরইমধ্যে হৈচৈ’তে প্রচার চলছে দীপা খন্দকার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘রুমী’। দীপ্ত প্লে’র জন্য এরইমধ্যে দীপা শেষ করেছেন মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাইড অ্যাণ্ড সিক’ নাটকের কাজ।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্কওয়ার্ল্ড’ সিনেমায় সর্বশেষ অভিনয়ে দেখা গেছে দীপা খন্দকারকে। দীপা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘ভাইজান এলোরে’,‘ পায়ের ছাপ’, ‘অপরাজেয়’, জি¦ন টু’।
জনপ্রিয় সংবাদ

ইউরোপের অর্থনীতিতে নতুন ধাক্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাড়াচ্ছে মূল্যস্ফীতি ও অনিশ্চয়তা

নতুন বিজ্ঞাপনে দীপা খন্দকার

১১:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪