১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে পেট্রোল ভর্তুকিতে ৩০০ বিলিয়ন রুপি ব্যয়, লক্ষ্যভিত্তিক সহায়তা নিয়ে প্রশ্ন পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা তৃতীয় দেশে নির্বাসন: পানামায় পাঠানো ইরানি খ্রিষ্টানের অনিশ্চিত জীবন জার্মানিতে ডানপন্থার উত্থানের জ্বালানি: হারিয়ে যাওয়া গৌরবের নস্টালজিয়া জিন্নাহর প্রতিকৃতি সরানোয় তাইয়েবকে হুমকির অভিযোগ, তদন্তের দাবি এডিপি বাস্তবায়নে পাঁচ বছরের সর্বনিম্ন হার, দুই মাসে অগ্রগতি মাত্র ১.৮৫ শতাংশ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৬৫৫ বাংলাদেশকে পাকিস্তানের ছকে দেখলে ভারতেরই কৌশলগত ক্ষতি নাক থেকে অন্ত্র—শরীরের অদৃশ্য প্রতিরক্ষা দেয়াল, কীভাবে কাজ করে মিউকোসাল ইমিউন সিস্টেম?

একই পরিচালকের দুই নাটকে দুর্দান্ত বৃষ্টি

  • Sarakhon Report
  • ০৮:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • 153

সারাক্ষণ প্রতিবেদক

তানিয়া বৃষ্টি, এই প্রজন্মের আলোচিত্র অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে একের পর এক অভিনয় করে তানিয়া বৃষ্টি দর্শকের কাছে প্রিয় একজন অভিনেত্রীতে পরিণত হয়েছেন। দর্শক এবং পরিচালকদের অভিমত তার অভিনয় এখন অনেক পরিণত। যেকোনো চরিত্রে তার অভিনয় এতোটাই প্রাণবন্ত হয় যে দর্শকের কাছে তা ভীষণ ভালোলাগায় পরিণত হয়।
এরইমধ্যে তানিয়া বৃষ্টি অভিনীত দু’টি নাটক এসেছে বেশ আলোচনায়। একটি ‘ভালো থেকো বউ’ ও অন্যটি ‘জাল’। দু’টি নাটকই রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। ‘ভালো থেকো বউ’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন।
গোপনে প্রেমিককে বিয়ে করার পর স্বামী কর্তৃক নানানভাবে তাকে মানসিক চাপের মধ্যে থাকতে গিয়ে এক সময় স্বামীর উপর ভীষণ বিরক্ত হয়ে পড়ে বৃষ্টি। শেষমেষ স্বামীর হাতেই খুন হয় বৃষ্টি। এই নাটকে নতুনরূপে দেখা গেছে তানিয়া বৃষ্টিকে।
এর আগে তাকে এই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। এই নাটকে বৃষ্টির অভিনয় এতোটাই প্রাণবন্ত মনে হয়েছে যে মনে হচ্ছিলো চরিত্রটি বাস্তব একটি চরিত্র। এই চরিত্রে বৃষ্টির অভিনয় দেখলেই অনুভব করা যায় অভিনয় তিনি কতোটা পরিণত হয়েছেন। আর ‘জাল’ নাটকেও বৃষ্টির সহজাত অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।
দুটি নাটকেই বৃষ্টির বিপরীতে চমৎকার অভিনয় করেছেন শাশ^ত দত্ত। এরইমধ্যে তানিয়া বৃষ্টি কাজের উদ্দেশ্যে দেশের বাইরে গেছেন গত সোমবার রাতে।
যাবার আগে তানিয়া বৃষ্টি বলেন,‘ প্রীতি দিদির নির্দেশনায় ভালো থেকো বউ এবং জাল নাটকে অভিনয় করে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিশেষত ভালো থেকো বউ নাটকে আমার চরিত্রটি খুউব পছন্দের। এই ধরনের চরিত্রে অভিনয় করার যথেষ্ট সুযোগ থাকে। আমি চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। জাল-নাটকটিরও গল্প চমৎকার।
সবমিলিয়ে দুটি নাটক আমার অভিনয় জীবনের ক্যারিয়ারের জন্য বেশ ইতিবাচক দুটি নাটক। আমি আগামীতেও এই ধরনের চ্যালেঞ্জিং গল্পে কাজ করতে চাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা দর্শকের প্রতি। ধন্যবাদ প্রীতি দিদিকেও।’
সাম্প্রতিক সময়ে তানিয়া বৃষ্টি অভিনীত আলোচিত নাটকগুলো হচ্ছে সাগর জাহানের ‘ছোবল’, এস আর মজুমদারের ‘কাকতাল’, মাবরুর রশীদ বান্নাহর ‘কবিতার চার লাইন’, তারেক রেজা রহমান সরকারের ‘মায়ার নীল ডায়েরী’, সকাল আহমেদ’র ‘ভালো থেকো বিন্দু’, মিতুল খানের ‘নো ওয়ে টু ব্রেকআপ’, ইশতিয়াক আহমেদ’র ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পেট্রোল ভর্তুকিতে ৩০০ বিলিয়ন রুপি ব্যয়, লক্ষ্যভিত্তিক সহায়তা নিয়ে প্রশ্ন

একই পরিচালকের দুই নাটকে দুর্দান্ত বৃষ্টি

০৮:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪