১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে পেট্রোল ভর্তুকিতে ৩০০ বিলিয়ন রুপি ব্যয়, লক্ষ্যভিত্তিক সহায়তা নিয়ে প্রশ্ন পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা তৃতীয় দেশে নির্বাসন: পানামায় পাঠানো ইরানি খ্রিষ্টানের অনিশ্চিত জীবন জার্মানিতে ডানপন্থার উত্থানের জ্বালানি: হারিয়ে যাওয়া গৌরবের নস্টালজিয়া জিন্নাহর প্রতিকৃতি সরানোয় তাইয়েবকে হুমকির অভিযোগ, তদন্তের দাবি এডিপি বাস্তবায়নে পাঁচ বছরের সর্বনিম্ন হার, দুই মাসে অগ্রগতি মাত্র ১.৮৫ শতাংশ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৬৫৫ বাংলাদেশকে পাকিস্তানের ছকে দেখলে ভারতেরই কৌশলগত ক্ষতি নাক থেকে অন্ত্র—শরীরের অদৃশ্য প্রতিরক্ষা দেয়াল, কীভাবে কাজ করে মিউকোসাল ইমিউন সিস্টেম?

সিঙ্গাপুর থেকে ফিরে এসে আয়েশা মৌসুমী

  • Sarakhon Report
  • ১১:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • 164

সারাক্ষণ প্রতিবেদক

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আয়েশা মৌসুমী। ভীষণ মিষ্টি আর সুরেলা কন্ঠের এই শিল্পীর গান যারা অন্তত একবার শুনেছেন তারা সহজেই অনুভব করতে পারেন যে মৌসুমী কতোটা ভালো গান গাইতে পারেন। যে কারণে দেখা যায় যে আয়েশা মৌসুমী একবার যেখানে সঙ্গীত পরিবেশন করতে গিয়েছেন, সেখানকার শ্রোতারা আবারো তার গান উপভোগ করার জন্য তাকেই নিমন্ত্রণ করনে।

বিষয়টি মৌসুমীও বেশ সম্মানের দৃষ্টিতে দেখেন এবং ভীষণ ভালোলাগাও অনুভব করেন। এর আগে দেশের বাইরে অর্থাৎ সিঙ্গাপুরে গিয়েছিলেন মৌসুমী দুই বার। এই নিয়ে তৃতীয়বার সিঙ্গাপুরে গেলেন মৌসুমী। চারদিন আগে সিঙ্গাপুরে দশ হাজার প্রবাসী বাংলাদেশীদের সামনে সঙ্গীত পরিবেশন করেন মৌসুমী। দেশ দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর মৌসুমীর দৃষ্টিতে এটি ছিলো তার প্রথম স্টেজ শো এবং অন্যতম একটি স্টেজ শো।

মৌসুমী বলেন,‘ দশ হাজার মানুষের মধ্যে আমি যে উচ্ছ্বাস আনন্দ দেখেছি, তা এর আগে আমার খুউব কমই দেখার সৌভাগ্য হয়েছে। মানুষ ভীষণ আনন্দ নিয়ে তালে তালে আমার গান অনুভব করছেন। আমারও ভীষণ ভীষণ ভালোলেগেছে এতো মানুষের মধ্যে সঙ্গীত পরিবেশন করতে। ধন্যবাদ আয়োজকদের প্রতি।

বিশেষ ধন্যবাদ গায়িকা নাজু আখন্দ আপাকে, সুদূর আমেরিকায় বসে সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আমি নাজু আপার আরো সাফল্য কামনা করছি।’ এদিকে সিঙ্গাপুর থেকে ফিরে এসেই আয়েশা মৌসুমী তার নতুন দুটি মৌলিক গান নিয়ে পরিকল্পনা করছেন। তারিক তুহিন ও মেহেদী হাসান লিমনের লেখা , ইয়াসিন হোসেন নীরুর সুর করা দুটি গান প্রস্তুত।

এরইমধ্যে এই দুটি গান নিয়ে মিউজিক ভিডিওর কাজ শেষ করে গান দুটি প্রকাশ করবেন তিনি। উল্লেখ্য, আয়েশা মৌসুমী প্রথম সিঙ্গাপুরে যান ২০১৭ সালে, পরবর্তীতে দ্বিতীয়বার সেখানে যানি ২০২১ সালে।

এদিকে ২২ শে শ্রাবণ উপলক্ষ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে মৌসুমী ও শাহ হামজার কন্ঠে রবীন্দ্র সঙ্গীত ‘আমারো পরাণো যাহা চায়’ গানটি। এর সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানটির ভিডিওটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শঙ্কর।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পেট্রোল ভর্তুকিতে ৩০০ বিলিয়ন রুপি ব্যয়, লক্ষ্যভিত্তিক সহায়তা নিয়ে প্রশ্ন

সিঙ্গাপুর থেকে ফিরে এসে আয়েশা মৌসুমী

১১:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪