০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

দরিদ্র জনগোষ্টির মুক্তির নায়ক

  • Sarakhon Report
  • ০৯:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • 157

আজকের এই তারিখে শেখ মুজিবুর রহমান নিহত হন। যে কোন রাষ্ট্র নায়কের জন্যে তিনটি রেখা পাশাপাশি থাকে। এক, সাফল্য, দুই ব্যর্থতা, তিন আততায়ীর হাতে নিহত হওয়া। শেখ মুজিবুর রহমানের জন্যে শেষের রেখাটিই বাস্তবে রূপ নিয়েছিলো। কেন তাঁকে হত্যা করা হয়েছিলো, তা নিয়ে বহু মত আছে। সে সব ভবিষ্যতের গবেষকের বিষয়। কারণ, প্রকৃত ইতিহাসকে বিচার করতে অপেক্ষা করতে হয় শত শত বছর। যেমন সকালের ঘোলা পানিকে স্বচ্ছ করতে একটি পুকুরকে অপেক্ষা করতে হয় সন্ধ্যা অবধি।

তাই তাঁকে কেন হত্যা করা হয়েছিলো সে বিষয়ে না গিয়ে শুধু একটু চোখ রাখা যেতে পারে- এ মানুষটি এই ভূখন্ডের, বিশেষ করে বাঙালি মুসলমানের জন্যে কী করেছিলেন?

এই ভূখণ্ড পাকিস্তান হয়েছিলো বাঙালি মুসলমানের জন্যে। তবে পাকিস্তান হবার কিছু দিন পরেই বোঝা যায়, সাবেক পূর্ববাংলা নামক এই ভূখন্ডের দরিদ্র মুসলমানের জন্যে পাকিস্তান নয়। পাকি্স্তান মূলত নবাব নাইটদের জন্যে। যে কারণে মজলুম জননেতা মওলনা ভাসানী মুসলিম লীগের বিপরীতে  আওয়ামী মুসলিমলীগ অর্থাৎ জনগনের মুসলিমলীগ সৃষ্টি করেন। আর সেই জনগন বলতে ছিলো নিতান্ত দরিদ্র মুসলিম জনগন। এক পর্যায়ে মওলানা ভাসানীর সেক্রেটারী হিসেবে দীর্ঘ দিন ওই দলের কাজ করেন শেখ মুজিবুর রহমান।

তারপরে আরও দীর্ঘ ইতিহাস। মোট ইতিহাসের সময়কাল বাইশ বছর হলেও ঘটনা তাকে অনেক দীর্ঘ করে। আর বাইশ বছরের সংগ্রামের ইতিহাসের ভেতর দিয়ে শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন এই ভূখন্ডের মানুষের মুক্তির একটি প্রতীক। নির্বাচিত নেতা হন তিনি ১৯৭০ সালের নির্বাচনের ভেতর দিয়ে। তার দল সংখ্যাগরিষ্টতা পেলেও সেদিন ক্ষমতা হস্তান্তর না করে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেয় সে সময়ের পাকিস্তানি সামিরক জান্তা। সে সব ইতিহাস সকলের জানা।

আজ শুধু তার মৃত্যু দিনে এই হিসেবটি মেলানো যেতে পারে, বাইশ বছর তিনি ধাপে ধাপে যে সংগ্রামের পথে ছিলেন, সেই সংগ্রামের মধ্য দিয়ে সে সময়ের রাজনৈতিক নেতা ও তরুণরা মিলে যে স্বাধীন দেশ সৃষ্টি করেছিলো সেই দেশ বাস্তবে কী দিয়েছে?

মূলত পাকিস্তান সৃষ্টির মধ্যে দিয়ে এই ভূখন্ডের বাঙালি মুসলিম যে আর্থিক স্বচ্ছলতা চেয়েছিলো সেটা তারা পাকিস্তানের ২২ বছরে পরিপূর্ণভাবে পায়নি- পেয়েছে বাংলাদেশ হবার ফলে। সর্বোপরি একটি দরিদ্র জনগোষ্টির অনেক বড় অংশ আজ মধ্যবিত্ততে পরিণত হয়েছে। পৃথিবীব্যাপি পাচ্ছে বাংলাদেশের নাগরিক হিসেবে একটি আলাদা পরিচয়। এ দেশের পতাকা নিয়ে বিশ্ব পর্দার অংশ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। যা মাত্র ১০ টি এ পৃথিবীতে। বাংলাদেশের নাগরিক জয় করছে পৃথিবীর সেরা পুরস্কার।

তাই ইতিহাসের যে কোন বাঁকে যাই ঘটুক না কেন, বাংলাদেশের পলিমাটি শেখ মুজিবুর রহমানের কপালে একটি বিজয় রেখা সব সময়ই এঁকে দেবে। কারণ সকল ধরনের স্বাধীনতার আকাঙ্খাকে পূরণ করার জন্যে যে স্বাধীন দেশটির প্রয়োজন হয় সেই দেশটির সৃষ্টিতে সারাটি জীবনই তিনি ব্যয় করে গেছেন। আর তার দেহের সবটুকু রক্তস্রোত এ দেশের পলিমাটির সঙ্গেই মিশে আছে।

তাই এই মাটি থেকে উত্থিত তিনি এক ইতিহাস পরিবর্তনকারী। যে কোন জাতিকে এগিয়ে যেতে হলে তার বুকে তার মাটির যে প্রেরণা ধারণ করতে হয়শেখ মুজিবুর রহমান এই মাটির সেই প্রেরণা। তিনি সকল দল ও মতের উর্ধে একটি দরিদ্র জনগোষ্টির মুক্তির নায়ক

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

দরিদ্র জনগোষ্টির মুক্তির নায়ক

০৯:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪