১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
মবের শিকার হাজার শিক্ষক, দুই বছরেও ফিরতে পারেননি কর্মস্থলে বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি ‘অত্যন্ত মারাত্মক’: শেখ হাসিনা বাড়ছে খরচ, কমছে ক্রয়ক্ষমতা: সংকটে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের, জাতিসংঘে চুক্তির চেষ্টাও চলছে মিয়ানমারের কারাগারে নারী বন্দিদের ওপর নির্যাতন, যৌন সহিংসতার অভিযোগ গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক-গ্রিনল্যান্ডের চুক্তি ইরানকে ‘ধ্বংস’ নাকি চুক্তি: জাতিসংঘে ট্রাম্পের হুমকির মধ্যেই সমঝোতার চেষ্টা ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় ইস্যু কাঠামোবদ্ধ আলোচনায় সমাধানে প্রস্তুত ঢাকা ২০২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৭ শতাংশ: এডিবি মবের শিকার হাজার শিক্ষক কর্মস্থলে ফিরতে পারছেন না

কক্সবাজার সৈকতে নেমে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

  • Sarakhon Report
  • ০৫:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 158

জাফর আলম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আতহার নূর কায়েফ (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে কলাতলী বিচ থেকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।মৃত কায়েফ উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে। সে কক্সবাজার ডিসি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মী শফিউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জোয়ারের পানির সঙ্গে কায়েফের মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. আশিকুর রহমান বলেন, সৈকত থেকে উদ্ধার হওয়া এক কলেজছাত্রের মরদেহ হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মবের শিকার হাজার শিক্ষক, দুই বছরেও ফিরতে পারেননি কর্মস্থলে

কক্সবাজার সৈকতে নেমে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

০৫:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪