০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
 বিদেশি শ্রমনীতি: সস্তা শ্রম নয়, রাষ্ট্রের জন্য সর্বোচ্চ বৈদেশিক মুদ্রাই এখন লক্ষ্য জিজিগার করব্যবস্থার সংকট: রাজস্ব আদায়, ব্যবসায়িক গোপনীয়তা ও ডিজিটাল সংস্কারের নতুন পরীক্ষা চা পানে দীর্ঘায়ু থেকে মস্তিষ্কের স্বাস্থ্যে মিলতে পারে ৫ উপকার ইরান যুদ্ধের মূল্য এখন আর যুক্তরাষ্ট্রের জন্য সার্থক নয় এশীয় ব্যবসায়ীদের চাপে মধ্য ও পূর্ব ইউরোপে শিল্পভাড়া দ্বিগুণ ঋণের বোঝা থাকলে প্রেমেও ‘না’ বলছেন মিলেনিয়াল ও জেন-জি ৪০ ট্রিলিয়ন ডলারে মার্কিন ঋণ, বাড়ছে অর্থনীতির আর্থিক ঝুঁকি কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে  নিহতদের মধ্যে সাতক্ষীরার দুজন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইবনে খালদুনের উত্তরাধিকার: ইতিহাসের আলোয় এক অসামান্য চিন্তাবিদ ও তাঁর সীমাবদ্ধতা

হলমার্ক দুর্নীতি মামলা: এমডি তানভির, স্ত্রীসহ মোট ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড, আদেশ শুনে পালিয়ে গেলেন এক আসামি

  • Sarakhon Report
  • ০৩:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • 206

সারাক্ষণ ডেস্ক

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা মামলার রায় হল আজ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী জেসমিন ইসলামসহ ৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও তানভীর ও জেসমিন দু’জনকেই ৫ কোটি টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে এবং যাবজ্জীবনপ্রাপ্ত বাকি ৭ আসামিকে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বাকি আসামিদের মধ্যে, ৭ জনের ১৭ বছরের কারাদণ্ড এবং অন্য একজনের ৫ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

এই মামলায় জামিনে থাকা একমাত্র আসামি সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার সকালে রায় শুনতে আদালতে আসেন। হাজিরায় স্বাক্ষরও করেন। রায় ঘোষণাও শোনেন। তাকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ড শোনার পরই সবার অগোচরে আদালত থেকে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, জামাল উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পেছনে তাকিয়ে দেখি তিনি কোর্টে নেই। পরবর্তীতে তাকে খুঁজে আরও পাওয়া যায়নি।

এর আগে এদিন বেলা ১২টা ৬ মিনিটে  রায় ঘোষণা করতে আদালতের বিচারকাজ শুরু হয়।

এদিকে আসামি জামাল উদ্দিনের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

জনপ্রিয় সংবাদ

 বিদেশি শ্রমনীতি: সস্তা শ্রম নয়, রাষ্ট্রের জন্য সর্বোচ্চ বৈদেশিক মুদ্রাই এখন লক্ষ্য

হলমার্ক দুর্নীতি মামলা: এমডি তানভির, স্ত্রীসহ মোট ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড, আদেশ শুনে পালিয়ে গেলেন এক আসামি

০৩:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪