০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
পোষা প্রাণীর জন্য ভিডিও এখন বিশ্বজুড়ে জনপ্রিয়, স্ক্রিনে মজেছে বিড়াল-কুকুর মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা: সার-সংকটের শঙ্কায় বৈশ্বিক খাদ্য সরবরাহ, ক্ষুধার ঝুঁকিতে দরিদ্র দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে ওরাকলের বড় উত্থান, ২০২৭ সালের আগেই আয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত পিরিয়ড ট্যাক্সের বিরুদ্ধে তরুণ আইনজীবী মাহনূর ওমরের লড়াই, পাকিস্তানে শুরু নতুন জাতীয় বিতর্ক ১.৭৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য: বিশ্বের বৃহত্তম শেয়ার বাজারে নামতে প্রস্তুত ইলন মাস্কের স্পেসএক্স ক্রিপ্টো দুনিয়ায় দ্রুত উত্থান ‘স্টেবলকয়েন’-এর, ডলার নির্ভর এই মুদ্রা ঘিরে বাড়ছে ঝুঁকি ও সম্ভাবনার বিতর্ক ইরানপন্থী সমাবেশের আশঙ্কা, লন্ডনে ফিলিস্তিনপন্থী মিছিল নিষিদ্ধ করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী রোমানিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর অনুমোদন হরমুজ প্রণালি কার্যত বন্ধ; তেল ছাড়তে প্রস্তুত জাপান ও জার্মানি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

কেয়ার কন্ঠে মুগ্ধ শ্রোতা দর্শক

  • Sarakhon Report
  • ০৪:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • 82

সারাক্ষণ প্রতিবেদক

কেয়া চৌধুরী একজন শ্রোতা নন্দিত গায়িকা। তবে তিনি একজন ডেন্টিস্টও বটে। দুই পেশাতেই তার ভীষণ মনোযোগ। কোনোটার চেয়ে কোনোটার প্রতি তার হৃদয়ের টান কম নয়। ডাক্তারী তার পেশা,মানুষকে সেবা প্রদানের মধ্যদিয়ে নিজে সুখ অনুভব করেন। আর শ্রোতা দর্শককে গান শুনিয়ে নিজে শান্তি পান কেয়া। বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী শাকিলা জাফরের কন্ঠে ‘ভুলিতে পারিনা তারে ভোলা যায়না’গানটি এক বহুল শ্রোতাপ্রিয় গান। এই গান গাওয়া যেকোনো শিল্পীর পক্ষে সহজ কোনো বিষয় নয়। কারণ গানটি অনেক কঠিন একটি গান।
কঠিন এই গানটি এরইমধ্যে বৈশাখী টিভিতে প্রচারিত একটি অনুষ্ঠানে কেয়া শ্রোতা দর্শককে গেয়ে শুনিয়েছেন। গানটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করার পর, এই গান গাইবার সাহস করার জন্য কেয়া প্রথম সাধুবাদ পান। এরপর গানটি গাওয়ার জন্যও ভীষণ প্রশংসিত হন কেয়া। নানানজন তার কন্ঠে এই গান শনে ভূঁয়সী প্রশংসা করেন। কেয়া চৌধুরীও ভীষণ অনুপ্রাণিত হন।
কেয়া বলেন,‘ শ্রদ্ধেয় শাকিলা জাফর ম্যাডাম আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। একজন গায়িকা হিসেবে তিনি অসাধারন, তার পার্সোনালিটিও আমাকে মুগ্ধ করে। বৈশাখী টিভিকে ধন্যবাদ আমাকে তাদের চ্যানেলে এই গানটি গাইবার সুযোগ করে দেবার জন্য। যন্ত্রীশিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। গানটি প্রচারের পর শ্রোতা দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি আমি তাতে সত্যিই অভিভূত। আমি ভাবতেও পারিনি যে এতোটা সাড়া পাবো।’
কেয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের হালি শহরে। গানে তার হাতেখড়ি মৃদুল দাসের কাছে। তারপর মিহিল লালা ও মোস্তফা কামালের কাছে তালিম নিয়েছেন তিনি। বর্তমানে সুজিত মোস্তফার কাছেও তালিম নিচ্ছেন। কেয়ার বাবা জয়দেব দাস কেয়অ যখন উচ্চ মাধ্যমিকে পড়তেন তখন কিডনী জটিলতায় মারা যান। তার মা আদরী দাস, চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে চাকুরী করছেন। কেয়ার স্বামী শুভ চৌধুরী ও তাদের একমাত্র সন্তান স্নেহা।উল্লেখ্য, ভুলিতে পারিনা তারে.. গানটি লিখেছেন ও সুর করেছেন শুভ্র দেব।
জনপ্রিয় সংবাদ

পোষা প্রাণীর জন্য ভিডিও এখন বিশ্বজুড়ে জনপ্রিয়, স্ক্রিনে মজেছে বিড়াল-কুকুর

কেয়ার কন্ঠে মুগ্ধ শ্রোতা দর্শক

০৪:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪