০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
গরুর বুদ্ধির চমক! ঝাড়ু ব্যবহার করে নিজেই চুলকানি মেটায় ‘ভেরোনিকা’ গাজায় যুদ্ধের নতুন ছায়া: থমকে গেছে পুর্ণগঠন,আবার শক্তি বাড়াচ্ছে হামাস রঙ বদলে লুকিয়ে থাকা সমুদ্রের ক্ষুদে শিকারি: ক্যান্ডি কাঁকড়ার বিস্ময়কর জীবন কোন দেশে সবচেয়ে বেশি আত্মমুগ্ধ মানুষ? বিশ্বজুড়ে জরিপে চমকপ্রদ ফল কমেডি দুনিয়ায় বড় প্রত্যাবর্তন: নতুন সিরিজ ‘রেজি ডিঙ্কিন্স’ ফিরিয়ে আনছে ত্রিশ রকের সেই ঝড় আমেরিকার ‘রাজপরিবার’ কাহিনি: কেনেডি প্রেমগাথা সিরিজে বাস্তবের চেয়ে নাটকই বেশি? ওজন কমানোর বড়ি: চিকিৎসায় নতুন যুগ নাকি নতুন ঝুঁকি? মানুষের রক্তেই ঝুঁকছে মশা! বন ধ্বংসে বাড়ছে নতুন বিপদ রোজার রাতে আমিরাতের ‘ঘাবগা’ ঐতিহ্য: পরিবার-বন্ধুদের মিলনে ভরে ওঠে রাত তেল সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সতর্ক করল আন্তর্জাতিক জ্বালানি সংস্থা

ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

  • Sarakhon Report
  • ০৪:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • 105

সারাক্ষণ ডেস্ক

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৪ইং রোজ বুধবার সকাল ১১ টায় অন্তর্বর্তকালীন সরকারের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশনের একটি প্রতিনিধি দলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে দুবাই এর ভিসা সমস্যা সমাধানের প্রয়োজনে মাননীয় নৌ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। দুবাই ও মধ্যপ্রাচ্যের ভিসা সমস্যার কারণে প্রায় কয়েকশত নাবিক জাহাজে আটকা পড়েছেন। নতুন করে নাবিকরাও জাহাজে যোগদান করতে পারছেন না। ফলশ্রুতিতে জাহাজ মালিকেরা ফিলিপাইন, পাকিস্তান এবং ভারত থেকে নতুন করে মেরিন ইঞ্জিনিয়ার ও অফিসার নিয়োগ দিচ্ছে। ফলে বাংলাদেশ হারাচ্ছে বিপুল পরিমান রেমিটেন্স। নাবিকদের চাকরির বাজার সৃষ্টিতে মেরিটাইম কাউন্সিলর পদ সৃষ্টি করে বড় বড় জাহাজ কোম্পানী অধ্যুষিত দেশসমূহে নিয়োগ দেওয়ার দাবি তোলা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশী পতাকাবাহী জাহাজের সংখ্যা বৃদ্ধিতে পদক্ষেপ নেয়ার জোর দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান চীফ ইঞ্জি. শেখ মাসুদ রানা’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নৌ উপদেষ্টা ব্রি. জেনা. অব. সাখাওয়াত হোসেন এবং নৌ সচিব সঞ্জয় কুমার বনিক, ফেডারেশনের মহাসচিব প্রকৌশলী রেদওয়ান শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ইফতেখার আলভী, চীফ ইঞ্জি. মিজানুর রহমান, চীফ ইঞ্জিনিয়ার সুফল তালুকদার এবং ক্যাপ্টেন সাজ্জাদ চৌধুরী প্রমুখ।

মহাসচিব প্রকৌশলী রেদওয়ান শিকদার তার বক্তব্যে বলেন, পানামার মতো একটি ছোট্ট দেশে যেখানে ৮ লক্ষ মেরিনার রয়েছে সেখানে বাংলাদেশে নাবিকদের সংখ্যা মাত্র ২০ হাজার। যথাযথ রোড ম্যাপের আওতায় বাংলাদেশের নাবিকদের সংখ্যা বৃদ্ধি এবং বিদেশী পতাকাবাহী জাহাজে বাংলাদেশের নাবিকদের কর্মসংস্থান সৃষ্টি করতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করার জন্য নৌ উপদেষ্টাকে অনুরোধ জানান।

প্রকৌশলী ইফেতখার আলভী তার বক্তব্যে বলেন, দুর্নীতির কারণে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ সংখ্যা ৪০ থেকে মাত্র ৬টিতে নেমে এসেছে। অনতিবিলম্বে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ সংখ্যা কমপক্ষে ৫০ এ উন্নীতকরণে নৌ মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এছাড়া আলোচনায় নৌ পরিবহন সেক্টরের অধীনস্ত বিভিন্ন অধিদপ্তরসমূহের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গরুর বুদ্ধির চমক! ঝাড়ু ব্যবহার করে নিজেই চুলকানি মেটায় ‘ভেরোনিকা’

ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

০৪:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪