০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
শুধু বিজেপি-বিরোধিতা নয়, ভারতের বিরোধী জোটের ভিত্তি হতে হবে ফেডারেল গণতন্ত্র চীন এগিয়ে, ন্যাফথা সংকটে চাপে এশিয়ার পেট্রোকেমিক্যাল শিল্প সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে হামলা, আহত একাধিক সদস্য খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, রাতভর কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, ৩০ লাখ টাকার ক্ষতি গুনতে হচ্ছে ইজারাদারকে টেলর সুইফট ‘টয় স্টোরি ৫’ প্রিমিয়ারে নতুন গান গাইলেন, র্যান্ডি নিউম্যানের সঙ্গে ডুয়েট — ‘এটি একটি মাস্টারপিস’ আমির খান জুলাই ৫-এর বিয়ের কথা নিজেই নিশ্চিত করলেন: ‘মনে মনে আগেই বিয়ে করেছিলাম’ ‘রাখ’ আমাজন প্রাইমে আসছে কাল: ১৯৭৮-এর কুখ্যাত রঙা-বিল্লা হত্যাকাণ্ড নিয়ে আলী ফাজালের গ্রিপিং ক্রাইম থ্রিলার বলিউডের এ বছরের মেগাহিট ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন JioHotstar-এ, ১,৮৫২ কোটি রুপির ব্লকবাস্টার ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’: বরুণ ধাওয়ান-পূজা হেগড়ে-মৃণাল ঠাকুরের রোমকম ৩১ কোটি ছাড়াল

৫০ জনের কম শিক্ষার্থী রয়েছে এমন ৩০০ প্রাথমিক স্কুলকে পাশের স্কুলের সঙ্গে একীভূত করা হবে

  • Sarakhon Report
  • ০৪:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • 200

সারাক্ষন ডেস্ক

গত ১০ বছরের শিক্ষার্থীর ধারাবাহিকতা দেখে দেশের যেসব প্রাথমিক স্কুলে শিক্ষার্থী সংখ্যা ৫০ এর কম এমন ৩০০টি স্কুলকে পাশের স্কুলের সঙ্গে একীভূত করা হবে।

বর্তমান বিদ্যালয় থেকে একত্রিত করার জন্য প্রস্তাবিত স্কুলের দূরত্বও দেখা হবে।

এছাড়া প্রস্তাবিত স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা উল্লেখের বিষয়গুলো আমলে নেয়া হবে। একত্রিত করার জন্য প্রস্তাবিত এসব স্কুলের নাম, শিক্ষার্থীর সংখ্যা, সেখানকার জমির পরিমাণ সবকিছু জেনে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ

বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

সচিব বলেন, আমরা এ ধরনের প্রায় ৩০০টি স্কুল পেয়েছি। এগুলো আমরা যাচাই-বাছাই করছি। তবে ঢালাওভাবে সব স্কুল বন্ধ করা হবে না বলে জানান তিনি।

ফরিদ আহাম্মদ বলেন, আমরা একেবারে ঢালাওভাবে সিদ্ধান্ত নেব না। রাঙ্গামাটির বিলায়ছড়ির একটা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৪২ জন। বিগত কয়েক বছর ধরেই ৪২ জন। ওই স্কুল আমরা একীভূত করব না। কারণ ওই ৪২ জন শিক্ষার্থী প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূর থেকে আসে। সুতরাং এসব ভেবে আমরা বিবেচনায় নেব।

তিনি বলেন, যেখানে বিগত কয়েক বছর ধরে ৫ থেকে ৭ জন শিক্ষার্থী আছে, সেগুলো আমরা একীভূত করে দেব, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত।

জনপ্রিয় সংবাদ

শুধু বিজেপি-বিরোধিতা নয়, ভারতের বিরোধী জোটের ভিত্তি হতে হবে ফেডারেল গণতন্ত্র

৫০ জনের কম শিক্ষার্থী রয়েছে এমন ৩০০ প্রাথমিক স্কুলকে পাশের স্কুলের সঙ্গে একীভূত করা হবে

০৪:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪