০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৫৪)

  • Sarakhon Report
  • ১২:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • 160
শশাঙ্ক মণ্ডল
 লবণ

তৃতীয় অধ্যায়

১৮৪৬ খ্রীষ্টাব্দে বালিয়া লবণ চৌকির (তখনও বসিরহাট নামটি বহুল প্রচলিত হয়নি) ভারোগা ছিল শেখ কাসিমুদ্দিন। নেহালপুরে চোরাই লবণ উদ্ধারের ব্যাপারে বারাসত কোর্টে কেস হয় তাতে বাগুন্ডীর সল্ট সুপারের মোহরার ট্যাটরা নিবাসী মধুসুদন মিত্রের তিনমাসের জেল হয়। এ ব্যাপারে বারাসতের জয়েন্ট ম্যাজিস্ট্রেট রায় দেন লবণ দারোগারা সরাসরি আসামীকে বাড়ি থেকে ধরতে পারে না বা বাড়ির মধ্য থেকে লবণ উদ্ধার করা যাবে না।

থানার সাহায্য নিয়ে এটা করতে হবে। মধুসূদনের কেস আপিল করার আবেদন জানাচ্ছে বাগুন্ডীর লবণ চৌবিসমূহের সুপার H. L. Hamilton ২৮ শে ডিসেম্বর, ১৮৪৬। আপিলের আবেদনে সুগার মন্তব্য করছেন- ” A state of thing will arise in this district where almost all the land holders are by report directly or indirectly protecting manufacture or smuggling. (*)

বিভিন্ন জমিদার লবণ আইনকে অবহেলা করে কোম্পানির আয়ের পথে বাধা সৃষ্টি করছে। জমিদাররা অনেক ক্ষেত্রে বেআইনি কারবারের সঙ্গে নিজেদের যুক্ত করেছে। দেশীয় ব্যাপারী এবং ডিলাররা নানাধরনের অসাধু ব্যবসার সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছে। নাপিত- খালিতে (বর্তমান সন্দেশখালি থানার কানমারি হাটখোলার নিকটে) কোম্পানির লবণ তৈরির একটা কেন্দ্র ছিল- এর সাজুনিয়া ব্রজমোহন সরকারের পুত্র শ্রীনাথ সরকারের কয়েক নৌকা লবণ হাসনাবাদের নিকটে ডাঁসা নদীতে ধরা পড়ে।

কৈফিয়ত হিসাবে বলা হল জোয়ারের জল ঢোকায় গোলা থেকে ঐ মাল সরকারী গোলায় নিয়ে যাওয়া হচ্ছিল বিনা অনুমতিতে (৩২) তদন্তে সবটাই মিথ্যা বলে প্রমাণিত হল- শ্রীনাথ সরকার পরবর্তীকালের ধুতুরদহ এলাকার বিখ্যাত জমিদার। এই অসাধু ব্যবসার সঙ্গে সরকারি কর্মচারীদের যোগাযোগ থাকত। কম বেতনের কর্মচারী সামান্য অর্থ পেত সরকারের কাছ থেকে। ইংরেজ কর্মচারীদের সঙ্গে দেশীয় কর্মচারীদের বেতনের ফারাক ছিল দুস্তর আর এসব দেশীয় কর্মচারীদের সামনে ছিল লোভের আকর্ষণ।

জনপ্রিয় সংবাদ

এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৫৪)

১২:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪