০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
শাকের পাতায় লুকিয়ে থাকা প্রোটিন, খাদ্য জগতে নতুন সম্ভাবনার নাম রুবিসকো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আগেই ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু বেলফাস্টে অভিবাসীবিরোধী হামলায় আতঙ্ক, ঘরবন্দি ৩ হাজারের বেশি বাংলাদেশি ‘ফ্যাসিবাদী সরকারের আমলে ব্যাপক বন উজাড় হয়েছে’, মন্তব্য প্রতিমন্ত্রী টুকুর ওনাকে কিনে নিচ্ছে ওপেনএআই, এআই বাজারে নতুন সংযোজন ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রান৪আর্থ ম্যারাথন, জলবায়ু সচেতনতার বার্তা ইনভিক্টাস গেমসের মাধ্যমে নতুন জীবন পাচ্ছেন আহত সেনারা: প্রিন্স হ্যারির স্বপ্ন আরও বড় অলিম্পিক সোনা জয়ের পরও আলোচনায় অ্যালিসা লিউ, আনন্দেই খুঁজে পেলেন সাফল্যের নতুন অর্থ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে কার্টেল-নিয়ন্ত্রিত এলাকায় গুলিতে মেয়রের মৃত্যু

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৬৮)

  • Sarakhon Report
  • ১২:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • 137
শশাঙ্ক মণ্ডল
চিনি গুড় শিল্প

তৃতীয় অধ্যায়

গুড়ের মরশুমে কোটচাঁদপুর, কেশবপুর এই দুটি গঞ্জে প্রতিদিন ৪/৫ হাজার মণ গুড় বিক্রয় হত। দূরদূরান্ত থেকে এক হাজারের উপর গোরুর গাড়ি এসে ভিড় করত। এসব এলাকায় গুড় থেকে যে চিনি উৎপাদিত হত তার একটা বড় অংশ নৌকার সাহায্যে কলকাতায় চালাট্ট দেওয়া হত।

আর বাকি অংশ চলে যেত বাখরগঞ্জ নলচিতি ঝালকাটিতে-ওখান থেকে পূর্ব বাংলার বিভিন্ন জেলায় চিনি সরবরাহ করা হত। কোটচাঁদপুরে-বছরে ১ লক্ষ মণ চিনি উৎপন্ন হত যার আর্থিকমূল্য ছিল উনিশ শতকের শেষে ৬ লক্ষ টাকা। সমগ্র যশোরজেলার ১/৪ অংশ চিনি কোটচাঁদপুরে উৎপন্ন হত (৩৯)। কলকাতার বড় বড় ব্যবসায়ীদের এজেন্টরা এখানে মাল কিনত- বণিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন-বংশীবদন সাধুখাঁ, গুরুদাস বসু।

কপোতাক্ষ নদীতীরে অবস্থিত যশোরের আর একটি উল্লেখযোগ্য চিনি শিল্পের কেন্দ্র চৌগাছা। এর আশেপাশে প্রচুর চিনি উৎপাদিত হত। যশোরের ঝিঙেগাছা গুড় সংগহের একটা বড় কেন্দ্র ছিল সে যুগে। ১৮৭১ সালে এখানে ৩/৪টি চিনির কারখানা ছিল। এখানকার চিনি স্থলপথে কৃষ্ণনগর, শান্তিপুরে রপ্তানি হত।

যশোর জেলার আর একটি উল্লেখযোগ্য চিনি ও গুড়ের হাট ছিল কেশবপুর। কলকাতায় অনেক বড় ব্যবসায়ী এখানে চিনি কিনতেন। এই হাটের একটা রাস্তার নাম ছিল কলকাতা পট্রা। কেশবপুর থেকে স্থলপথে ত্রিমোহনী পর্যন্ত মাল নিয়ে সেখান থেকে চিনি গুড় কলকাতার স্টীমারে পাঠানো হত। অনেক সময় কেশবপুর থেকে দেশি নৌকায় জলপথে মাল কলকাতায় পাঠানো হত। সমগ্র যশোর জেলায় চিনি শিল্প উনিশ শতকের শেষে একটি প্রধান শিল্প হিসেবে গড়ে উঠেছিল।

চিনি গুড় শিল্পের মধ্য দিয়ে বড় ব্যবসায়ী থেকে শুরু করে গ্রামের গরিব চাষি পর্যন্ত অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ পেত। যশোর জেলার ক্ষেত্রে Westland তার রিপোর্টে উল্লেখ করেছেন চিনি গুড় শিল্পের মধ্য দিয়ে ৬/৭ লক্ষ টাকা এভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বন্টিত হত।

জনপ্রিয় সংবাদ

শাকের পাতায় লুকিয়ে থাকা প্রোটিন, খাদ্য জগতে নতুন সম্ভাবনার নাম রুবিসকো

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৬৮)

১২:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪