১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
বিলাসিতা ছেড়ে শিল্পায়নের পথে ড্যাংগোটে, আফ্রিকাজুড়ে শিল্প বিপ্লবের স্বপ্ন তামিলনাড়ুতে মানজুভিরাট্টুতে তাণ্ডব, বলদের গুঁতোয় নিহত ৩ দর্শক আমেরিকার ইরান আক্রমণের উদ্দেশ্য কি “ইসলামিক রিপাবলিক ২.০- না অন্যকিছু” চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভ, বাড়ছে রাজনৈতিক উত্তাপ ‘নো রেজিম চেঞ্জ’ থেকে সরকার পতনের ডাক: ইরান ইস্যুতে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল বছরের সর্বোচ্চ ধস: ডিএসই-সিএসইতে সূচকের বড় পতন, অধিকাংশ শেয়ারে দরপতন মধ্যপ্রাচ্য সংঘাতে ৪ দিনে ঢাকা-চট্টগ্রামে ১৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রী ইরানে হামলার সিদ্ধান্ত কীভাবে নিলেন ট্রাম্প, খামেনি হত্যার ‘অপারেশন এপিক ফিউরি’ পেছনের গল্প ১৬ মাসের সর্বোচ্চে পাকিস্তানের মূল্যস্ফীতি, ফেব্রুয়ারিতে ৭% স্পর্শ করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় ইউএস মেরিনস: কর্মকর্তা

বিশ্ব খাদ্য কর্মসূচি’র (WFP) নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের বক্তব্য প্রদান

  • Sarakhon Report
  • ০২:১৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • 108

সারাক্ষণ ডেস্ক

বিশ্ব খাদ্য কর্মসূচি’র নির্বাহী বোর্ডের দ্বিতীয় নিয়মিত অধিবেশনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জনাব রকিবুল হক (১৮ নভেম্বর) ২০২৪ তারিখে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করেন।

বিশ্ব খাদ্য কর্মসূচি’র নীতি-নির্ধারণী সর্বোচ্চ এ পরিষদে উপস্থাপিত বক্তব্যে রাষ্ট্রদূত ইসরাইলী আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকাসহ সমগ্র ফিলিস্তিনে খাদ্য-ঔষধ সরবরাহ ও মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে জোরালো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী জোরপূর্বক বাস্তচ্যুত ১.২ মিলিয়ন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনা করায় বিশ্ব খাদ্য কর্মসূচি ও দাতা দেশসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রোহিঙ্গাদের মায়ানমারে পূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানান। রাষ্ট্রদূত জরুরী মানবিক বিপর্যয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক গৃহীত যে কোন উদ্যোগে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

বিলাসিতা ছেড়ে শিল্পায়নের পথে ড্যাংগোটে, আফ্রিকাজুড়ে শিল্প বিপ্লবের স্বপ্ন

বিশ্ব খাদ্য কর্মসূচি’র (WFP) নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের বক্তব্য প্রদান

০২:১৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪