০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
নতুন মার্কিন নিষেধাজ্ঞায় চাপে ইরান, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বার্লিন প্রাচীর নির্মাণের ৬৫ বছর: স্মরণে নানা আয়োজন, ব্রান্ডেনবুর্গ ফটকে শিল্পস্থাপনা ঠিকানা না থাকলেও ভোট দিতে পারবেন গৃহহীনরা, বার্লিনে বিশেষ উদ্যোগ মিসর-জর্ডানের নতুন পর্যটন জোট, এক সফরেই মিলবে দুই দেশের ঐতিহ্যের স্বাদ গাজার আকাশে যুদ্ধ কমলেও বদলে যাচ্ছে মানচিত্র তুরস্কে রোবোটিক অস্ত্রোপচার শিখবেন মিশরের ২০ চিকিৎসক কারাগার থেকে নির্বাসন: তালেবানের দমননীতির বিরুদ্ধে এক আফগান নারীর অবিচল লড়াই দক্ষিণ আফগানিস্তানে নারীর কণ্ঠ স্তব্ধ, সংবাদমাধ্যমে নেই কোনো নারী সাংবাদিক তালেবান শাসনে ছেলেদের পোশাকে কাজ, ১৩ বছরের আফগান কিশোরী  আটক বাস্তুচ্যুতি ও খাদ্যসংকটে বিপর্যস্ত আফগানিস্তান, সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী ও শিশুরা

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-১২)

  • Sarakhon Report
  • ১০:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • 148

প্রদীপ কুমার মজুমদার

‘অতো দেব। অবস্তু নো যতো বিষ্ণুবিচক্রমে। পৃথিব্যাঃ সপ্ত ধামভিঃ’। অর্থাৎ বিষ্ণু সপ্তকিরণের সহিত যে ভূ প্রদেশ হইতে পরিক্রমন করিয়াছিলেন সেই প্রদেশ হইতে দেবগণ আমাদিগকে রক্ষা করুন। ‘অষ্টাপদী নবপদী বহুনুযী সহস্রাক্ষরা পরমে ব্যোমেন’। অর্থাৎ কখনও অষ্টপদী, কখনও নবপদী হন এবং সহস্রাক্ষর। পরিমিত অন্তরীক্ষের উপর থাকিয়া শব্দ করেন। ঋগ্বেদে শত, সহস্র, অযুত, প্রভৃতির উল্লেখ আমরা দেখতে পাই। উদাহরণস্বরূপ অষ্টম মণ্ডলের প্রথম হুক্তের নবম ঋকটি তুলে ধরছি-

‘যে তে সন্তি দশগ্নিনঃ শতিনো যে সহস্রিণঃ অশ্বাসো যে তে বৃষণো রঘুদ্ধদ্রুবস্তেভির্নং য়মা গহি’। অর্থাৎ হে ইন্দ্র, তোমার দশ যোজনগামী শত সংখ্যক ও সহস্র সংখ্যক অশ্ব আছে, তাহারা সেচনে সমর্থ ও শীঘ্রগামী, সেই অশ্বের সাহায্যে শীঘ্র আগমন কর।

‘মহে চন ত্বামদ্রিবঃ পরা শুঙ্কায় দেয়াম্
ন সহস্রায় নাযুতায় বস্ত্রিবো ন শতায় শতামঘ,।

অর্থাৎ হে বজ্রবান ইন্দ্র! তোমাকে মহামূল্যেও বিক্রয় করিনা। হে বজ্রহস্ত। সহস্র সংখ্যক ও অযুত সংখ্যক ধনের জন্যেও করিনা এবং হে বহুধন! অপরিমিত ধনের জন্যেও করি না।

‘শিক্ষা বিভিন্দো অস্মৈ চত্বার্থযুতা দদৎ। অষ্টা পরঃ সহস্র’। অর্থাৎ হে বিভিন্দু, তুমি দাতা, তুমি আমাকে চারি অমৃত ধন দান করিয়াছ। পরে আট সহস্র সংখ্যক দান করিয়াছ।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-১১)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-১১)

জনপ্রিয় সংবাদ

নতুন মার্কিন নিষেধাজ্ঞায় চাপে ইরান, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-১২)

১০:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪