১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার ব্রিটিশ ব্যবসার নীরবতা: রাজনীতিতে কথা না বলার খেসারত দিচ্ছে ব্যবসায়ীরা মোগাদিশুতে ফিরছে স্বস্তি, তবে শান্তির আড়ালে রয়ে গেছে বড় শঙ্কা জাম্বিয়ার তামার সমৃদ্ধি, কিন্তু মানুষের ঘরে স্বস্তি কোথায়? মক্কা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৬৫ মৃত্যু, উদ্ধার তৎপরতায় বৈষম্যের অভিযোগ মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ইসলামের পতন, তবু শেষ হয়ে যায়নি মুসলিম ব্রাদারহুড ইউরোপকে এক করার অদৃশ্য কারিগর কারা? লেবার ও ব্যবসা: অ্যান্ডি বার্নহামের সামনে সম্পর্ক মেরামতের নতুন সুযোগ শান্তির কথা বলাই এখন রাশিয়ায় অপরাধ, নির্বাচনের দৌড় থেকে বাদ উদারপন্থী ইয়াব্লোকো

রোমাঞ্চকর সময় (পর্ব -০৬)

  • Sarakhon Report
  • ০৮:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • 149

আর্কাদি গাইদার

প্রথম পরিচ্ছেদ

দাঁড়কাকের হাত দু-খানা লম্বা আর লিকলিকে। চা তৈরি করতে করতে অনবরত হড়হড় করে কথা বলতে থাকলেন উনি। আর মাঝে মাঝে হাসতে লাগলেন।

‘তোমার বাবা বস্তু তাড়াতাড়ি মারা গেলেন। সামরিক আদালতে বিচারের জন্যে ওঁকে নিয়ে যাবার আগে উনি আর আমি একই কামরায় কয়েদ ছিলুম।’

চা খেতে-খেতে আমি বললুম, ‘সেমিওন ইভানোভিচ, আপনি বলছেন আপনি আর বাপি একই পার্টি’র কমরেড ছিলেন। কিন্তু বাপি কি পার্টিতে ছিল না কি?

কই, আমায় তো বাপি এ-সম্বন্ধে কখনও কিছু বলে নি।’

‘তিনি বলেন নি, কারণ তাঁর পক্ষে বলা সম্ভব ছিল না।’

‘আপনিও তো আগে একথা বলেন নি। আপনাকে যখন পুলিস গ্রেপ্তার করল পেতৃকা জোলোতুখিন তখন বলেছিল আপনি নাকি গুপ্তচর ছিলেন।’

দাঁড়কাক হাসলেন।

‘গুপ্তচর? হা-হা-হা। পেতৃকা জোলোতুখিন বলেছে? হা-হা। নাঃ, পেত্কা জোলোতুখিন বলেই কথাটা ক্ষমা করা যায়। ছেলেটা নেহাতই হাঁদারাম। কিন্তু এখন যখন ধাড়ি ধাড়ি হাঁদারা আমাদের গুপ্তচর বলে গুজব ছড়াচ্ছে তখন আরও বেশি মজা পাচ্ছি, বুঝলে ইয়ার।’

‘ওরা কাদের সম্বন্ধে গুজব রটাচ্ছে, সেমিওন ইভানোভিচ?’

‘আমাদের সম্বন্ধে। বলশেভিকদের সম্বন্ধে।’

কথাটা শুনে আমি ওঁর দিকে বাঁকা চোখে তাকালুম।

‘আপনারা তাহলে বলশেভিক মানে, বাবাও বলশেভিক ছিল?’

‘হ্যাঁ, তা ছিলেন।’

এক মুহূর্ত’ কী ভেবে দুঃখিতভাবে বললুম:

‘আচ্ছা, বাবার বেলায় সব গোলমাল হয়ে গেল কেন? অন্যদের মতো তো হল ना?’

‘তার মানে?’

‘মানে, অন্যেরা যখন সৈনিক হয় তখন সৈনিকই হয়। আবার যখন বিপ্লবী হয় তখন খাঁটি বিপ্লবীই হয়। তখন তাদের সম্বন্ধে কেউ কোনো মন্দ কথা বলতে পারে না। সকলেই তাদের শ্রদ্ধা করে। কিন্তু আমার বাবা না। কখনও শুনি তিনি পলাতক, আবার কখনও তিনি যে কী, ঠিক বুঝলুম শুনি তিনি নাকি বলশেভিক।

জনপ্রিয় সংবাদ

সাগরে ১৬ ঘণ্টা ভেসে থাকার পর বাবা ও দুই ছেলেকে জীবিত উদ্ধার

রোমাঞ্চকর সময় (পর্ব -০৬)

০৮:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪