০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
মধ্যবর্তী নির্বাচনের আগে পররাষ্ট্রনীতিতে সাফল্যের সংকটে ট্রাম্প বাঁধাকপি সতেজ রাখতে ফরমালডিহাইড ব্যবহারের অভিযোগ, তদন্তে চীন দিয়েগো মারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই ফুটবল বিক্রি হলো ২৫ লাখ পাউন্ডে পাকিস্তানে নারী নেতৃত্বের সংকট, ক্ষমতায় অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কোথায়? আফ্রিকায় ড্রোন প্রযুক্তির নতুন দিগন্ত, এবার নজর নিয়ম-কাঠামো ও বাণিজ্যিক ব্যবহারে ওয়াশিংটন ও বিস্তৃত যুদ্ধের মাঝে পাকিস্তান চরমপন্থার ক্ষত থেকে সম্প্রীতির শিক্ষা: ট্রাম্পের আমলে ওকলাহোমার ভিন্ন রাজনৈতিক পথ রিকনসিলিয়েশানের আগে সহযোগিতা:  প্রতিরোধের সামনে বাস্তবসম্মত পথ সৌদি উপকূলে ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত, আগুন; নিরাপদে সব নাবিক মোদি-ট্রাম্প বৈঠকে প্রশ্ন না করার অনুরোধ, ‘ভিভিআইপি সফরে এটাই স্বাভাবিক’ বলল ভারত

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২২)

  • Sarakhon Report
  • ০৫:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • 144

সুবীর বন্দ্যোপাধ্যায়

যখন তিনি কোন অনুষ্ঠানে হাজির হন তখন গুণীদের জন্য জ্ঞানদীপ্তি বিতরণ করেন। বিশ্বাস এমনও আছে যে এই’ মাথার খুলি (Skull) আকাশ থেকে আগুন বয়ে এনে মানুষের শত্রুদের উধাও করে দেয়। এই লোকগল্প আমাদের দক্ষিণ ও মধ্য আমেরিকার কথা মনে করিয়ে দেয়। কেননা সেখানেও স্ফটিক দ্বারা তৈরি খুলির (Crystal skull) কথা বলা হয়েছে।

বীরাকোচা পাঁচালির অন্য একটি সংস্করণ আমরা পাই আইমারা (Aymara) ভারতীয় লোককথার মধ্যে। এই লোককথায় বলা হয়েছে স্রষ্টা বীরাকোচা তিতিকাকা হ্রদ থেকে অন্ধকার থাকাকালীন আবির্ভূত হয়েছিলেন। পৃথিবীতে আলো নিয়ে আসার জন্য বীরকোচা ছিলেন একাধারে ঝড় এবং সূর্যের দেবতা। বলা হয়েছে ‘তিনি’ রাজার জন্য সূর্যকে নিজের গায়ে বহন করেছিলেন এবং হাতে ছিল বজ্রবিদ্যুৎ।

তাঁর চোখ থেকে জলপড়া হল এই ধরাধামের শস্যবৃষ্টি। এই স্রষ্টা বীরাকোচা এই মর্তে ভিখারির বেশে ঘুরে বেড়িয়েছেন এবং তার সৃষ্টির দুঃখ কষ্ট দেখে কেঁদেছেন। কিন্তু জানতেন সবাইকে তিনিই বাঁচাবেন। ‘বীরাকোচা’ গড়েছিলেন এই পৃথিবী, এই উন্মুক্ত বিস্তীর্ণ আকাশ এবং মানবজাতি। প্রথমবারের সৃষ্টি তাকে বিমর্ষ করেছিল তাই তাকে বন্যা, জলসহ দুর্বিষহ আঘাতে ধ্বংস করে আরও ভাল এক বিশ্ব সৃষ্টি করেন।

এরপর বীরাকোচা প্রশান্ত মহাসাগর অতিক্রম করে সান্তা- ইকুয়েদর এর কাছে বাসা বাঁধেন। প্রাক ইনকায়ুলের সেই সুসজ্জিত বাঁকানো শরীর-এর উচ্চতম অবস্থানকে বলা হয় সূর্যের দ্বারপথ (Gateway of the Sun) 1 এই মূর্তিকে আরেক বিশ্বাসে বলা হয় বীরাকোচা। এর ৪৮টি কুশপুতুল, ৩২টি মানুষের মুখ এবং বাকি ১৬টি হল শকুনের মাথা।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২১)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২১)

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের আগে পররাষ্ট্রনীতিতে সাফল্যের সংকটে ট্রাম্প

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২২)

০৫:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪