১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১৬)

  • Sarakhon Report
  • ০২:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • 270

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

উদারতাই একজনকে নেতা তৈরি করে

স্মার্ট লিডারকে উদারতার সব ধরনের গুন চরিত্রের মধ্যে অর্জন করতে হবে।  যদি নিজ চরিত্রে যদি উদারতা  না থাকে তাহলে কখনোই আইন বা কোম্পানির বিধিমালা দিয়ে তা বাস্তবায়ন করা যায় না।

এজন্য স্মার্ট লিডারকে প্রথমেই উদার হতে হয় তার পরিবারে। পরিবারের সকলের মতামত শোনার, সকলের ব্যক্তিত্বকে গুরুত্ব দেবার, এমনকি পরিবারের সব সদস্যই যে সমান গুরুত্বের- সেটাকে মানসিকভাবে গ্রহন করার গুন অর্জন করতে হয়। মনে রাখতে হয়, পরিবারই মানুষের জীবনে প্রথম প্রতিষ্ঠান। যে মানুষ তার নিজের পরিবার নামক প্রতিষ্ঠানটি গড়তে ব্যর্থ হন,  তিনি পরিবারের বাইরে এসে সমাজে, ব্যবসায়ে বা রাষ্ট্র প্রতিষ্ঠানে প্রকৃত সফল হবেন এ আশা করা ভুল।

পরিবার থেকে এই উদারতার শিক্ষা নিজ জীবনে নিলে, তিনি তার টিমকে বা দলকেও উদারতার সঙ্গে চালাতে পারবেন।

অনেকে নেতা মনে করেন, দল বা টিম কঠোরতা দিয়েই চালানো উচিত। কঠোরতা দিয়ে বাস্তবে বুদ্ধিহীন বা বুদ্ধির বিকাশ বন্ধ করে দিয়ে একটি গোষ্টি বা দলকে পরিচালনা করা যায়। এটা কতকটা লাঠি হাতের মেষ বালকের মত ভেড়ার পাল চালানো।

আধুনিক নেতাকে অবশ্যই পুরাকালে লাঠি হাতের মেষবালক বা রাখালের বাইরেও  কিছু কিছু স্মার্ট মেষ বালক বা রাখালের কাছ থেকে সফট পাওয়ার শিখতে হবে। দেখা যায়, ওই সব মেষ বালক বা রাখাল কিন্তু লাঠি ব্যবহার করতো না। তারা বিভিন্ন ধরনের গান, গলার সুর ও খেলা শেখানোর ভেতর দিয়ে মেঘ বা গরুগুলোকে এতই সচেতন শুধু নয়- দক্ষ করে তুলতো যার ফলে তারা শুধু ভয়ংকর পশু এলে কী করতে হবে তা নয়, তারা প্রতিটি মুহূর্তে তাদের কী করতে হবে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারতো।

বা্স্তবে তাই সফট পাওয়ার বা উদারতার বয়স অনেক দীর্ঘ। মানুষের সভ্যতার প্রায় সম বয়সী। এ কারণে যখন কোন নেতা উদার হন না তিনি কিন্তু নিজেই আদিম যুগে থাকেন। তখণ তার নেতৃত্বে কোন প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজ বা রাষ্ট্র অবধি কখনই সামনের দিকে যেতে পারে না।

এজন্য এটাই স্মার্ট নেতার ক্ষেত্রে সত্য হিসেবে নিতে হবে, উদারতা, উদারতা এবং উদারতা। তবে মনে রাখতে হবে,  উদারতা মানে ভীরুতা নয়, অজ্ঞতা নয়।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ১৬)

০২:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪