০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
জাপানের লড়াকু ড্র, নেদারল্যান্ডসকে রুখে বিশ্বকাপে আত্মবিশ্বাসী সামুরাই ব্লু রামিসা হত্যা মামলায় প্রাণভিক্ষা চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শূন্য পাতার ভয় কাটিয়ে ইন্দোনেশিয়ায় গাইডেড জার্নালের উত্থান জাপানে সার সংকটের আশঙ্কা, বাড়ছে কৃষি ব্যয় স্ট্রিমিংয়ে রাজত্ব, কনসার্টে শূন্যতা? দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগীত বাজারে ইন্দোনেশিয়ার নতুন ধাঁধা ইউরোপের নতুন বার্তা: যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এগোতে চায় মিত্ররা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বৈদ্যুতিক গাড়ি: ভবিষ্যতের শক্তি নির্ধারণ করবে গুরুত্বপূর্ণ খনিজ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে ক্ষুব্ধ ইসরাইল, চাপে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ তিন চাকার যানবাহন মহাসড়কে নয়, আসছে কঠোর নীতিমালা

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৩২)

  • Sarakhon Report
  • ০৩:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • 103

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

তবে কেন প্রকৃতি তার নিয়মের ব্যতিক্রম করবে না-কেন সে এই একটি মাত্র মানুষকে দৈহিক অমরতা দেবে না-কেন? টলস্টয় যে পরিমাণে যুক্তিবাদী ছিলেন, তাতে কোনো মিরাকল বা দৈব ঘটনায় বিশ্বাস করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। কিন্তু অপরপক্ষে তিনি রূপকথার দৈত্যের মতো ছিলেন দুঃসাহসী, দুঃসন্ধানী অভিযাত্রী। শিক্ষানবীশী কোনো তরুণ সৈন্য যেমন অজ্ঞাত শিবিরজীবনের কথা ভেবে ভয়ে ও নৈরা্যে মরিয়া হয়ে ওঠে, অজ্ঞাত পরলোকের কথা ভেবে তিনিও তেমনি দুর্ধর্ষ মরিয়া হয়ে ওঠেন।

আমার বেশ মনে আছে, গাসপ্রায় তিনি লিও শেস্টভের লেখা “নীটশে এবং টলস্টয়ের রচনায় শুভ ও অশুভ” পুস্তকখানি পাঠ করেন। আন্তন শেখভ মন্তব্য করেন বইখানি তাঁর ভালো লাগে নি। তখন টলস্টয় বলেন, কিন্তু “আমার তো ভালোই লেগেছে। বইখানা আত্মম্ভরিতার সংগে লেখা হ’লেও কথাগুলি ঠিক এবং কৌতূহলের-ও উদ্রেক করে। সিনিকরা যখন অকপট হন, তখন আমি তাঁদের খুব পছন্দ করি। এখন সিনিকরা বলছেন, সত্যের প্রয়োজন নেই। সত্যি কথা, সত্যে তাঁদের কী প্রয়োজন বলো? কারণ, সত্য থাক আর না থাক, মরতেই হবে তাঁকে।”

তারপর, তাঁর কথাগুলো কেউ বোঝে নি এই ব্যাপারটি স্পষ্ট লক্ষ্য ক’রে তিনি দ্রুত মৃদু হেসে আরো বললেন:

“কোনে। মানুষ যদি চিন্তা করতে শেখে, তবে যায় আসে না যে সে কি চিন্তা করছে। কারণ, সে সর্বদাই চিন্তা করছে তার আপনার মৃত্যুর কথা। সমস্ত দার্শনিকেরাই ঠিক এমনিটি। আর, যদি মৃত্যুই থাকে, তবে পৃথিবীতে কী সনাতন সত্য থাকতে পারে বলো?”

তিনি ব’লে চললেন, সবার জন্যে সত্য হোলো এক: ভগবৎ প্রেম। কিন্তু এ বিষয়ে তিনি আলাপ করেন অনাসক্তির সংগে, ক্লান্তির সংগে। লাঞ্চ শেষ হবার পর আবার তিনি বইখানাকে তুলে নিলেন এবং যেখানে এই অংশটা আছে: ‘টলস্টয়, ডস্টইয়েভস্কি, নীটুশে, এঁরা তাঁদের প্রশ্নের কোনো জবাব না পেলে বেঁচে থাকতে পারতেন না। তাই যে কোনো জবাবই তাঁদের পক্ষে জবাব না পাবার চেয়ে ছিল ভালো, সেই জায়গাটা লক্ষ্য ক’রে হোহো ক’রে হেসে উঠলেন, বললেন:

“কী দুঃসাহসিক কেশবিন্যাস! তিনি সোজাসুজি বলছেন যে আমি নিজেকে প্রবঞ্চনা ক’রেছি, অর্থাৎ আমি প্রবঞ্চনা করেছি অণর সবাইকে।

ব্যাপারটা স্পষ্টত এমনিই দাঁড়ায়।”

“কেশবিন্যাস?” প্রশ্ন করলে সুলার।

জনপ্রিয় সংবাদ

জাপানের লড়াকু ড্র, নেদারল্যান্ডসকে রুখে বিশ্বকাপে আত্মবিশ্বাসী সামুরাই ব্লু

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৩২)

০৩:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪