১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
শিকারি পাখির গল্পে প্রকৃতির বৈশ্বিক সংযোগের পাঠ নৃশংস ঘটনা: কুমিরের খাঁচায় ছুড়ে ফেলা হলো ৩ বছরের শিশুকে, প্রাণ বাঁচাতে ঝাঁপ দিলেন চিড়িয়াখানার মালিকের স্ত্রী চীনের ছায়ায় মিয়ানমার: শক্তিশালী হচ্ছে জান্তা, বাড়ছে বেইজিংয়ের প্রভাব এআই নিয়ন্ত্রণে নতুন বিতর্ক: মিত্র দেশগুলোকেও আটকে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, কেন বাড়ছে ভারতের উদ্বেগ? ঝিনাইদহে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু, স্ত্রীর পরকীয়ার অভিযোগ পরিবারের ভারতের করপোরেট শাসন সংকট: শেয়ারবাজারের উত্থানের আড়ালে বাড়ছে উদ্বেগ অ্যানথ্রপিক বনাম হোয়াইট হাউস: কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ নিয়ে নতুন ক্ষমতার লড়াই ভারত-বাংলাদেশ: এক কাপ চায়ের ঝড়ে কূটনৈতিক আলোড়ন ব্রেক্সিটের এক দশক: হারানো সময় পেরিয়ে ভবিষ্যতের পথে ব্রিটেন?

সালিভান ও ইউনূসের ফোনালাপঃ বাংলাদেশে ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার সমুন্নত রাখার অঙ্গীকার

  • Sarakhon Report
  • ০৪:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • 123

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার সমুন্নত রাখার অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন। সোমবার টেলিফোনে মত বিনিময়ের সময় তারা এই অঙ্গীকারের কথা জানান।

সোমবারের এই টেলিফোন আলাপ নিয়ে প্রকাশিত হোয়াইট হাউজের রিড আউটে বলা হয়, সালিভান একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্বের জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানান।

সেই সাথে উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

সালিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন এবং বাংলাদেশের সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দেন।

ভয়েস অব আমেরিকা

জনপ্রিয় সংবাদ

শিকারি পাখির গল্পে প্রকৃতির বৈশ্বিক সংযোগের পাঠ

সালিভান ও ইউনূসের ফোনালাপঃ বাংলাদেশে ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার সমুন্নত রাখার অঙ্গীকার

০৪:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪