১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা, দিনে ১২ ঘণ্টা লোডশেডিং ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪৭, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সুদ কমার মূল্য দিচ্ছেন সঞ্চয়কারীরা মালদ্বীপের সামুদ্রিক গবেষণা: সমুদ্রের মালিকানা যখন জ্ঞানের মালিকানায় রূপ নেয় বাজারকে অমান্য করে অর্থনীতি চালানো যায় না অব্যবহৃত জলাশয় বেকার তরুণদের ব্যবহারে দেওয়ার উদ্যোগ, মৎস্য খাতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা নওগাঁয় লোডশেডিংয়ে বিপর্যস্ত শিল্প-সেচ, কমছে চালকলের উৎপাদন ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৭০, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৮০৫ রোগী

রোমাঞ্চকর সময় (পর্ব -১২)

  • Sarakhon Report
  • ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • 120

আর্কাদি গাইদার

দ্বিতীয় পরিচ্ছেদ

দাঁড়কাক বলেছিলেন, ‘আমাদের যেতেই হবে। সত্যিকার লড়াই হবে ওখানে। ‘এস-আর’-দের পক্ষে ক্রুগুলিকভ স্বয়ং বক্তিমে ঝাড়বে। ওর ধানাই-পানাই একবার শোনা উচিত তোমার। বুঝেছ, ইভানোস্কোয়েতে ওর এমনি এক বক্তিমে শোনার পর চাষীদের এমন ধোঁকা লেগে গেল যে তারা আমাদের মারে আর কী।’

আমি আগ্রহ নিয়ে বললুম, ‘চলুন তাহলে। আচ্ছা, সেমিওন ইভানোভিচ, আপনি কখনও আপনার রিভলবার সঙ্গে নেন না কেন বলুন তো? ওটা তো আমি যেখানে- সেখানে পড়ে থাকতে দেখি। একদিন দেখলুম ওটা আপনার তামাকের টিনে রয়েছে, আবার কাল দেখি রিভলবার রয়েছে আপনার রুটির টুকরিতে। আমি কিন্তু আমার রিভলবার সবসময়ে সঙ্গে নিয়ে বেড়াই। ঘুমনোর সময়ও আমি ওটাকে বালিশের নিচে রেখে দিই।’

দাঁড়কাক হাসলেন। সেই সঙ্গে ওঁর দাড়ির গায়ে লেগে থাকা মাখোরকা তামাকের টুকরোগুলো দুলে উঠল।

বললেন, ‘তুমি এখনও বড্ড ছেলেমানুষ আছ, গোরিকভ। আরে, বক্তৃতায় কাজ না হলে লোকে ত আমায় মারতে পারে, কিন্তু এখন যদি রিভলবার বের করি তাহলে উলটে লোকে আমায় খুড়ে মাংসর কিমা বানিয়ে দেবে যে। সময় হলেই রিভলবার ব্যবহার করব বৈ কি! তবে এখন আমাদের সবচেয়ে ভালো অস্য হল কথা। আজ আমদের হয়ে বাস্কাকভ বক্তৃতা দেবে।’

আমি অবাক হলুম, ‘বাস্স্কাকত? কিন্তু ও তো খুব খারাপ বক্তা। পরপর সাজিয়ে কথাই বলতে পারে না। ওর একটা কথার পর দ্বিতীয় কথা বলার ফাঁকে এক ঘুম ঘুমিয়ে নেয়া যায়।’

‘এখানে ওকে এরকম দেখছ, কিন্তু সভায় ওর বক্তৃতা শুনো, তাক লেগে যাবে।’

পুরনো, ঝরঝরে একটা পুল পেরিয়ে ছিল কামেল্কা যাবার রাস্তা। রাস্তার দু-পাশে ঘাস-ভরা বন্যার জল জমা মাঠ আর লম্বা, ঘন শর-গাছে ভরা সরু সরু নালি। সেদিন শহর-ফেরা চাষীদের ঘোড়ায়-টানা গাড়ি লম্বা সার বে’ধে রাস্তা জুড়ে চলেছিল। চাষী-মেয়েরা খালি পায়ে দুধের খালি টিন নিয়ে শহরের বাজার থেকে ঘরে ফিরছিল। আস্তে-ধীরে এগোচ্ছিলুম আমরা, এমন সময় ‘এস-আর’-দের লোকে- ভরতি একটা দ্রোঙ্কি গাড়ি আমাদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে আমরাও দ্রুত পা চালালুম।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা, দিনে ১২ ঘণ্টা লোডশেডিং

রোমাঞ্চকর সময় (পর্ব -১২)

০৭:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪