০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ: ট্রাম্পের নীতিতে ভুলের পর ভুল বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, স্থগিতাদেশ সেপ্টেম্বরের পরও বহাল প্রিমিয়াম ক্রীড়াপোশাকের বাজারে নতুন অস্ট্রেলীয় ব্র্যান্ডের চ্যালেঞ্জ পিরোজপুরে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, এক দিনে ৩৬ ভর্তি ও নারীর মৃত্যু সুন্দরবনে ৩ মাস পর পর্যটক ও জেলেদের প্রবেশ, জীববৈচিত্র্যে মিলেছে স্বস্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক সাময়িক বরখাস্ত, ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল দেড় শতকের পথে দানাং বন্দর, ১২৫ বছরে স্মার্ট সামুদ্রিক বাণিজ্যকেন্দ্রে রূপান্তর ইনফ্লুয়েন্সার বাছাইয়ে বদলে যাচ্ছে ব্র্যান্ডের কৌশল মুখের যত্নেও বিলাসী সৌন্দর্যের যুগ, ডাইসনের প্রথম টুথব্রাশে নতুন ইঙ্গিত মায়ের পেনশন পেতে ঘুষের দাবি, প্রতিবাদে কিশোরের ‘ঘুষ’ ওয়েবসাইট—৯ দিনে অভিযোগ প্রায় ১০ হাজার

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সিপিবির বৈঠক, দেশের পরিস্থিতি, উন্নয়ন ওগণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা

  • Sarakhon Report
  • ০৮:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • 141

সরাক্ষণ ডেস্ক

ঢাকা, ২৬ ডিসেম্বর, সিএমজি বাংলা: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৃহস্পতিবার সকাল দশটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নেতৃবৃন্দের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করা, দেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা সরকারের ভূমিকা, চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পারস্পরিক সম্পর্ক উন্নয়ন প্রভৃতি প্রসঙ্গে সভায় আলোচনা হয়।

সভায় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং পার্টির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এডভোকেট হাসান তারিক চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

দ্বি-পক্ষীয় এই সভায় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করার ক্ষেত্রে সিপিবির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় সিপিবি নেতৃবৃন্দ অতীব জরুরি মৌলিক সংস্কার এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু সাপেক্ষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পক্ষে সিপিবির অবস্থান ব্যাখ্যা করেন।

এ বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সিপিবি নেতৃবৃন্দ তাদের আলোচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সিপিবি নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে চীনের আরও সম্প্রসারিত সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ: ট্রাম্পের নীতিতে ভুলের পর ভুল

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সিপিবির বৈঠক, দেশের পরিস্থিতি, উন্নয়ন ওগণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা

০৮:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪