০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩৫)

  • Sarakhon Report
  • ০৫:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • 138

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকা জনসমাজের বিয়েকে কেন্দ্র করে লোকাচার খুবই বৈচিত্র্যময়। এর মূলে অবশ্য কাজ করে তাঁদের ধর্মীয় ও গোষ্ঠীগত (টাবু) নানা পুরাণ লোককথা। এই লোককথা, লোক কাহিনীর মধ্যে আবার থাকে কিছুটা দৈনন্দিন জীবন, জীবিকা এবং তার সঙ্গে ধর্মীয় লোকাচার-এর এক সুন্দর মিশ্রণ। এই দুই এর সমন্বয়ে আবার গড়ে ওঠে কিছু লোকাচার। এরই কয়েকটির বর্ণনা নীচে দেওয়া হল।

হুয়ারি (Huari): হুয়ারি পর্বত থেকে আসা একজন বিশেষ ধরনের দেবতা।এই অবতার নাকি এসেছেন সরাসরি পাহাড়-এর চূড়া থেকে। এইসঙ্গে মনে করা হয় তিনি ঝরণার উচ্ছ্বল স্রোত-এর মধ্য থেকে সাপ ও টিকটিকিকে সঙ্গী করে এসেছিলেন। পাথরের নানা মূর্তিতে হুয়ারিকে পূজা করা হয়। হুয়ারি এই পৃথিবীতে যা কিছু আছে তার উচ্চতম স্থানে বিরাজ করেন এবং পৃথিবীর যত না জানা সরু গলি, জটিল পথ সব নিয়েই তিনি থাকেন। সঙ্গে তার থাকে ছোট বড় নানা আকারের পাথর।

এই হুয়ারি দেবতাকে সাধারণ মানুষ কালো ভুট্টা, কোকো দিয়ে সন্তুষ্ট করে এবং আশা করে দেবতা এইসব নৈবেদ্য চুষে খেয়ে তার পাথরের আবাসস্থল থেকে বেরিয়ে আসবেন। এই পাথর থেকে বেরিয়ে আসার সময় তার পাশেই থাকে একটি বিশেষ কায়দার চুল্লি।এই চুল্লি থেকে একটি মাকড়সা বেরিয়ে আসে এবং এই মাকড়সা দেবতার কোন ইঙ্গিত-বার্তা উপস্থিত ভক্তদের কাছে পৌঁছে দেয়। এই লোককথা আমাদের হিন্দুশাস্ত্রের বর্ণিত প্রহ্লাদ-এর কথা মনে করিয়ে দেয়। প্রহ্লাদ হরির কাছে প্রার্থনা করেছে স্তম্ভ থেকে বেরিয়ে আসার জন্য।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩৪)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩৪)

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩৫)

০৫:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪