০৭:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তারকাদের মুখে নানা কথা, আলোচনায় আসিফ রাজা মীর থেকে রামশা খান উর্বা হোসাইনের অভিনয়ে মুগ্ধ পাকিস্তানের তারকারা পাকিস্তানে বৃষ্টির পূর্বাভাস নিয়ে প্রশ্ন, সময়মতো সতর্কতা না পেয়ে ঝরে যাচ্ছে প্রাণ জার্মানির রাজ্য নির্বাচনে ডানপন্থীদের উত্থান, বড় ধাক্কা মের্জের জন্য পদবির আড়ালে যখন নাগরিকত্বের বিচার ভেনিস চলচ্চিত্র উৎসবে তারকাদের চোখধাঁধানো সাজ হিমবাহ বাঁচাতে এবার ভেড়ার উল! ফ্লাইট বদলের ব্যস্ততায় আর না খেয়ে থাকতে হবে না যাত্রীদের জন্য ইউনাইটেডের নতুন সুবিধা মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫; জার্মানিতে উগ্র ডানপন্থীদের বড় জয় চীনের যুদ্ধক্ষেত্রে আসছে মানবসদৃশ রোবট, বদলে যেতে পারে ভবিষ্যতের যুদ্ধ

রাজনৈতিক অস্থিরতায় অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে

  • Sarakhon Report
  • ০৬:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • 152

রাজনৈতিক অস্থিরতার বড় প্রভাব পড়েছে বাংলাদেশের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে। গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে জিডিপি প্রবৃদ্ধি কমে এক দশমিক ৮১ শতাংশে নেমেছে।

এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের ওই একই প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক ০৪ শতাংশ।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ তথ্যে এই চিত্র পাওয়া গেছে। বিবিএসের তথ্যে দেখা যাচ্ছে, গত বছর জানুয়ারি মাস থেকে টানা তিন প্রান্তিক ধরেই জিডিপির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। এই খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ১৬ শতাংশ।

অন্যদিকে, ওই প্রান্তিকে সেবাখাতে প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ৫৪ শতাংশ, যা আগের বছর ছিল পাঁচ দশমিক ০৭ শতাংশ।

উল্লেখ্য যে, বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ছয় দশমিক ৭৫ শতাংশ। যদিও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যবর্তী হিসাবে চার শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

তারকাদের মুখে নানা কথা, আলোচনায় আসিফ রাজা মীর থেকে রামশা খান

রাজনৈতিক অস্থিরতায় অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে

০৬:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫