০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
রোজার আগেই বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুতির আহ্বান এফবিসিসিআইয়ের হামে আতঙ্ক: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, দেশে মৃত্যু ৯৭৯ প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের, বোয়িং কেনায় ধন্যবাদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু মুইজ্জুর তথ্য কমিশনার বাছাই: তথ্যের অধিকার কি রাজনৈতিক প্রভাবের কাছে ঝুঁকছে? লস অ্যাঞ্জেলেস ছাড়তে চেয়েছিলেন স্ত্রী, রাজি ছিলেন না স্বামী—শেষ পর্যন্ত কেন কেনটাকিতেই নতুন জীবন ব্রিটেনের রিজার্ভ বাহিনী কেন আজ অবহেলার প্রতীক আগামী ১০ বছরে সবচেয়ে বেশি বাড়তে পারে যেসব উচ্চ বেতনের চাকরি সন্তানের জন্ম উদযাপন করি, কিন্তু মায়ের মানসিক স্বাস্থ্যের খবর রাখি কি? দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা

  • Sarakhon Report
  • ০৫:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • 166

জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও বড় ভূমিকা পালন করবে। ভাষা বোঝার ক্ষমতা, গভীর শিক্ষা এবং তথ্য প্রক্রিয়াকরণে এআই-এর অগ্রগতির ফলে এটি সম্ভব হবে। রোববার বেইজিংয়ে প্রকাশিত ‘২০২৫ এনার্জি ইকোনমি পূর্বাভাস ও গবেষণা প্রতিবেদন’ সিরিজে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি আটটি খণ্ডে বিভক্ত। এতে জ্বালানি অর্থনীতি, কার্বন ক্যাপচার প্রযুক্তি, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়গুলো রয়েছে।

প্রকল্পটি বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) দ্বারা পরিচালিত এবং জাতীয় গবেষণা ও উন্নয়ন প্রোগ্রামের অংশ।

বিআইটি’র বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাষা বোঝা, ডিপ লার্নিং এবং মাল্টিমোডাল তথ্য প্রক্রিয়াকরণে উল্লেখযোগ্য অগ্রগতি করছে এআই। ফলে এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রেও শক্তিশালী ভূমিকা পালন করবে।

বিআইটির জ্বালানি ও পরিবেশ নীতি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক ছোং রংকাং জানালেন, ‘আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি এআই এজেন্ট তৈরি করেছি এবং ১০ বিলিয়ন ভাষাগত উপকরণ দিয়ে একে প্রশিক্ষণ দিয়েছি। ২০২৫ সালে জ্বালানির ভারসাম্যমূলক ব্যবহার, জলবায়ুর সিমুলেশন এবং দুর্যোগ সতর্কীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এআই।’

২০২৪ সালের ওই প্রতিবেদন অনুযায়ী, চীনের শক্তি খাতে স্থিতিশীল উন্নয়ন হয়েছে। বায়ু শক্তি এবং ফটোভোল্টাইক শিল্প শক্তিশালী গতি বজায় রেখে কম কার্বন জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

জনপ্রিয় সংবাদ

রোজার আগেই বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুতির আহ্বান এফবিসিসিআইয়ের

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা

০৫:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫