০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
কোন দেশে সবচেয়ে বেশি আত্মমুগ্ধ মানুষ? বিশ্বজুড়ে জরিপে চমকপ্রদ ফল কমেডি দুনিয়ায় বড় প্রত্যাবর্তন: নতুন সিরিজ ‘রেজি ডিঙ্কিন্স’ ফিরিয়ে আনছে ত্রিশ রকের সেই ঝড় আমেরিকার ‘রাজপরিবার’ কাহিনি: কেনেডি প্রেমগাথা সিরিজে বাস্তবের চেয়ে নাটকই বেশি? ওজন কমানোর বড়ি: চিকিৎসায় নতুন যুগ নাকি নতুন ঝুঁকি? মানুষের রক্তেই ঝুঁকছে মশা! বন ধ্বংসে বাড়ছে নতুন বিপদ রোজার রাতে আমিরাতের ‘ঘাবগা’ ঐতিহ্য: পরিবার-বন্ধুদের মিলনে ভরে ওঠে রাত তেল সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সতর্ক করল আন্তর্জাতিক জ্বালানি সংস্থা কী এই ইরানের সমুদ্র মাইন: যা হয়ে উঠতে পারে এই যুদ্ধে আমেরিকার জন্য ভয়াবহ দুঃস্বপ্ন ভারতে জ্বালানি ঘাটতির আশঙ্কা নেই, সংসদে আশ্বাস জ্বালানি মন্ত্রীর ইতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ডিএসই ও সিএসই সূচক

‘রিক্সাগার্ল’ দেখার আহ্বান নভেরা’র

  • Sarakhon Report
  • ০৬:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • 103

সারাক্ষণ প্রতিবেদক

এরইমধ্যে সিনেমাপ্রেমী দর্শকের জানা হয়েগেছে প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী নভেরা রহমান অভিনীত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশগার্ল’ সিনেমাটি আগামী ২৪ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে গল্পের কেন্দ্রীয় চরিত্র ‘নাঈমা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালকের ভীষণ প্রত্যাশা, নভেরা তার অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করবেন। কারণ নাঈমা চরিত্রটিকে ঘিরে নভেরাকে নিয়ে যে প্রত্যাশা ছিলো পরিচালকের তারচেয়ে বহুগুনে ভালো অভিনয় করেছেন। তাই শুধু পরিচালকের নয় ‘রিকশাগার্ল’ সংশ্লিষ্ট সকলেই প্রত্যাশা ‘নাঈমা’ চরিত্র দিয়ে দর্শককে মুগ্ধ করবেন, চমকে দিবেন নভেরা। নভেরা জন্ম থেকেই সহজাতভাবে একজন অভিনেত্রী।

সেই ছোট্টবেলায় মাত্র চার বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘দূরে কেথাও’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে তার অভিনয়ের দুনিয়ায় পথচলা শুরু। তবে এই শুরুটা অন্য অনেক অভিনেত্রীর মতো স্বাভাবিক শুরু নয়। বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী সুমিতা দেবীর কোলে নভেরার অভিনয়ে যাত্রা শুরু। আর নভেরার মা মোমেনা চৌধুরী এদেশের বিশেষত মঞ্চপ্রেমী দর্শকের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী। টিভি নাটকেও যিনি দর্শককে মুগ্ধ করেছেন বহু নাটকে অভিনয় করে। সেই মোমেনা চৌধুরীর সুযোগ্য উত্তরসূরী নভেরা রহমান। নভেরা রহমান শতভাগ মনোযোগ দিয়ে ‘রিক্সাগার্ল’-এর নভেরা চরিত্রে অভিনয় করেছেন।

আগামী ২৪ জানুয়ারি হলে হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য দর্শকের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন এই গুনী অভিনেত্রী। কেন দেখা উচিত ‘রিক্সাগার্ল’, এমন প্রশ্নের জবাবে নভেরা রহমান বলেন,‘ রিকশাগার্ল সিনেমার যে গল্প, এই ধরনের গল্পের সিনেমা এর আগে দর্শক দেখেননি এবং আগামীতেও এই ধরনের গল্পে সিনেমা নির্মাণ হবে কী না তা অনিশ্চিত। নাঈমা একজন আর্টিস্ট, তার স্বপ্ন ছিলো বড় আর্টিস্ট হবার। কিন্তু জীবনের প্রয়োজনে রাজধানীতে এসে সে ছেলে সেজে রিকশা চালায়। আমি খুব বেছে বেছে কাজ করি। রিকশাগার্ল সিনেমার গল্পটা আমার কাছে যুতসই লেগেছে। আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটিতে আমার অভিনয় করা যেতে পারে। আমি দেখতে একটু শ্যামলা, অনেক ফর্সা নই। দেখা গেছে যে নাঈমা যে চরিত্রটি, এমন চরিত্রে অভিনয়ের জন্য অনেক সময় শিল্পীকে আলাদা করে কালো করা হয়।

কিন্তু আমার কাছে মনে হয়েছে নাঈমা চরিত্রের জন্য আমিই পারফেক্ট, তাই বলা যেতে পারে এই চরিত্রটিতে প্রবল আগ্রহ নিয়েই অভিনয় করা। কেমন করেছি, সিনেমার গল্পটাই বা কেমন-সবকিছু জানতে দেখতে দর্শককে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান রইলো।’ নভেরা দেশের বাইরে কানাডায় অর্থনীতি ও থিয়েটার বিষয়ে পড়াশুনা করেছেন। দু’বছর আগে লণ্ডনের একটি ইউনিভার্সিটি থেকে প্রযোজনা বিষয়ে মাস্টার্স করেছেন। দেশে ফিরে তিনি রুবায়েত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ (বাংলাদেশে শিমু নামে সিনেমাটি মুক্তি পায়) সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা মান্নান হীরার ‘৭১-এর ক্ষুদিরাম’। কিছু নাটক ও শর্ট ফিল্মেও অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, রিকশাগার্ল, এ পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে চলচ্চিত্রটি দেখানো হয়। অবশেষে বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

কোন দেশে সবচেয়ে বেশি আত্মমুগ্ধ মানুষ? বিশ্বজুড়ে জরিপে চমকপ্রদ ফল

‘রিক্সাগার্ল’ দেখার আহ্বান নভেরা’র

০৬:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫