০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

কপিল শর্মা ও রাজপাল যাদব’কে মৃত্যুর হুমকি: নিরাপত্তা দিবে মুম্বাই পুলিশ

  • Sarakhon Report
  • ০৩:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • 140

সারাক্ষণ ডেস্ক 

১৬ ডিসেম্বর নিজ বাড়িতে ছুরিকাঘাতে হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান।তার রেশ এখনও না কাটতেই এবার কৌতুক অভিনেতা কপিল শর্মা,রাজপাল যাদব, কোরিওগ্রাফার রেমো ডি’সুজা এবং অভিনেত্রী-গায়িকা সুগন্ধা মিশ্র সহ চারজন বিশিষ্ট বলিউড সেলিব্রিটি পাকিস্তান থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে৷ মুম্বাইয়ে এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

জানা গেছে, ১৪ ডিসেম্বর রাজপাল পাল যাদব ডন আইডি থেকে একটি ই-মেইল পেয়েছিলেন। অভিনেতাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে বিষ্ণু বলে পরিচয় দিয়েছে। যাদবের স্ত্রী রাধা রাজপাল যাদব মুম্বাইয়ের আম্বোলি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কপিলকে ই-মেইল-এ হুমকি

হুমকি বহন কারী ইমেইলে বলা হয়েছে,এটি কোন প্রচারমূলক স্টান্ট নয়।আমরা আপনার সাম্প্রতিক গতিবিধি লক্ষ্যে করছি। আমাদের বার্তাটি খুব গুরত্ব সহকারে নিবেন। ই-মেইলটিতে প্রেরকের নাম বিষ্ণ’ লেখা ছিল। কপিল ও তার দলকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে।কারণ তার শোটি সালমান খান স্পনসর করছে। 

ভারতীয় আইনের ধারা ৩৫১(৩) এর অধীনে একটি মামলা মুম্বাইয়ের আম্বোলি থানায় নথিভুক্ত করা হয়েছে।কপিল শর্মা তার দলকে নিরাপত্তা দেওয়া হবে। পুলিশ তদন্তে পাকিস্তানের আইপি ঠিকানা খুঁজে পেয়েছে।এবং পাকিস্তানের সাথে যোগাযোগ করার জন্য সরকারের কাছে সাহায্য চেয়েছে।

কপিল ও রাজপালের কথা

কপিল শর্মা ,যিনি তার বুদ্ধি ও হাস্যরসের জন্য পরিচিতবহু বছর ধরে ভারতীয় বিনোদনের একজন প্রিয় ব্যক্তিত্ব। দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ ৩ – জয়ের মাধ্যমে তিনি সবার দৃষ্টি কাড়েন এবং কমেডি সার্কাসের মতো হিট কমেডি শোতে অভিনয় করেন।

কমেডি নাইটস উইথ কপিল শো তাকে ভারতের সবচেয়ে বিশিষ্ট কৌতুক অভিনেতাদের মধ্যে একজন করে তুলেছিল। তার টেলিভিশন ক্যারিয়ারের পাশাপাশি কপিল, কিস কিসকো পেয়ার কারুন, ফিরাঙ্গি, জুইগাতো এবং ক্রুএর মতো চলচ্চিত্রে অভিনয়ের মধ্যেদিয়ে চলচ্চিত্র ইন্ডস্ট্রিতে প্রবেশ করেছেন।

খুব সম্প্রতি, তিনি নেটফ্লিক্স -এ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ চালু করেছেন। শোটিতে আমির খান এবং রণবীর কাপুর সহ অন্যান্য তারকারাও এসেছিল।শোটি দর্শক মহলে প্রচুর সাড়া ফেলেছে।

অন্যদিকে, রাজপাল যাদব বহু বলিউড চলচ্চিত্রে তার বহুমুখী কমিক ভূমিকার জন্য পরিচিত।শেষবার তাকে ভুল ভুলাইয়া ৩-এ দেখা গিয়েছিল। আনিস বাজমি পরিচালিত,চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি।

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

কপিল শর্মা ও রাজপাল যাদব’কে মৃত্যুর হুমকি: নিরাপত্তা দিবে মুম্বাই পুলিশ

০৩:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫