০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
খুলনায় গলাকাটা অবস্থায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার, হত্যার রহস্য খতিয়ে দেখছে পুলিশ নেতার শেষ বিদায়ে তেহরানে লাখো মানুষের ঢল, খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিকে ঘিরে শোক-রাজনীতির নতুন অধ্যায় মরক্কোর দাপটে বিদায় স্বাগতিক কানাডা, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আফ্রিকার শক্তিশালী প্রতিনিধিরা বর্ষাতেও রংপুরে তাপপ্রবাহের দাপট, বিদ্যুৎ সংকটে বাড়ছে জনদুর্ভোগ আমেরিকান স্বপ্ন: উজ্জ্বল প্রতিশ্রুতি থেকে কঠিন বাস্তবতার দীর্ঘ যাত্রা ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় সংকট কি এখন ভোটের আগেই নির্ধারিত হচ্ছে? মেক্সিকো: যেখানে ইতিহাসের পরাজয় ভেঙে নতুন গল্প লিখতে চায় ইংল্যান্ড বিচ্ছিন্নতাবাদী-সন্ত্রাসীদের হামলায় পাপুয়ায় মার্কিন পাইলট নিহত, তদন্তে ইন্দোনেশিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সমন্বয় এল নিনোর তীব্র প্রভাবে ইন্দোনেশিয়ায় খরা বাড়ছে, পানির সংকটে হাজারো পরিবার, খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা নতুন অর্থনীতিকে দেখতে হলে শুধু তথ্য নয়, মানুষের কাছেও পৌঁছাতে হবে

নাট্যাঙ্গনের নতুন মুখ আনিকা আইরা

  • Sarakhon Report
  • ০৫:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • 119
সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের নাট্যাঙ্গনে একেবারেই এই প্রজন্মের বেশ কয়েকজন নবাগত অভিনয়শিল্পী নিজেদেরকে অভিনেতা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ বেশ ভালো করছেন। সেই ভালো করার দলের মধ্যে আনিকা আইরা একজন। যার পুরো নাম আনিকা বিনতে কামাল আইরা। পড়ছেন ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে। অভিনয়ের প্রতি ভীষণ ভালোলাগা নিয়ে আজ থেকে কয়েকবছর আগে মিডিয়াতে ফটোশ্যুট, মডেলিং দিয়ে আনিকা আইরার কাজ শুরু।
এরপর অভিনয়ে তার সুযোগ আসে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় নাটকে অভিনয় করার। যেহেতু একজন নির্মাতা হিসেবে মিডিয়াতে রাজের গ্রহনযোগ্যতা রয়েছে, সে কারণে তার নির্দেশিত নাটকে অভিনয় করে দৃষ্টি কাড়েন আনিকা আইরা। নাটকের নাম ছিলো ‘মনের সাথী’। তবে একই পরিচালকের ‘লাইক ফাদার লাইক সন’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন তামিম মৃধা।  এরপর তাকে দেখা যায়  মারুফ হোসেন সজীবের ‘আমার বউ সব জানে’,‘ আমি এখানেই থাকবো’, রুবলে আনুশের, ‘দেখা হওয়ার কথা ছিলো’, মুহাম্মদ মিফতাহ আনানের  ‘আপন যে জন’ নাটকে।
এসব নাটকে তার ন্যাচারাল অ্যাক্টিং দর্শকে মুগ্ধ করে। নিজের অভিনয়ের প্রতি আত্নবিশ্বাস বেড়ে যায় আনিকা আইরার। যে কারণে এরইমধ্যে কাজ শেষ হওয়া ‘কাঠ গোলাপের বিয়ে’ নিয়ে আনিকা ভীষণ আশাবাদী। এই নাটকের গল্প মোঃ ফরিদ উদ্দিন ও স্বপ্নীল চক্রবর্ত্তীর। নির্মাণ করেছেন মো: ফরিদ উদ্দিন। নাটকটি আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসবে বলে নিশ্চিত করে আনিকা আইরা বলেন,‘ ধন্যবাদ জানাই রাজ ভাইকে, তার কারণেই অভিনয়ের দুনিয়ায় আমার সুন্দর যাত্রা। তার নির্দেশিত দুটি নাটকে অভিনয় করেই প্রথমদিকে অর্থাৎ ২০২২ সালে বেশ সাড়া পেয়েছিলাম। এর পরের নাটকগুলোর জন্যও খুব সাড়া পেয়েছি। তবে কাঠ গোলাপের বিয়ে-নাটকটির গল্প এবং আমার চরিত্র এক কথায় অন্যরকম।
গল্পটাই আসলে এতো চমৎকার যে শুটিং-এর সময় নিজের চরিত্রেই ভীষণ মগ্ন ছিলাম আমি। শুটিং-এর পরেও যেন চরিত্রটিতে ডুবে ছিলাম। যে কারণে এই নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। সত্যি বলতে কী এখন অভিনয়ের প্রতি আমি আরো বেশি মনোযোগী। সিনিয়র শিল্পীদের কাছে থেকে অভিনয় শেখারও প্রবল আগ্রহ থাকে আমার। জানিনা আগামীটা কেমন, তবে একজন সুঅভিনেত্রী হবারই প্রবল ইচ্ছে আমার, স্বপ্ন  আমার। সকলের দোয়া চাই, সহযোগিতা চাই।’ এরইমধ্যে আনিকা শেষ করেছেন আদনান সৈকতের ‘পড়িবার পরিকল্পনা’ নাটকের কাজ।
জনপ্রিয় সংবাদ

খুলনায় গলাকাটা অবস্থায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার, হত্যার রহস্য খতিয়ে দেখছে পুলিশ

নাট্যাঙ্গনের নতুন মুখ আনিকা আইরা

০৫:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫