০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
৫৪৩ আসনেই লোকসভা স্থির রাখার দাবি, মোদিকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর রাজস্থানে অভিন্ন দেওয়ানি বিধির পথে বড় পদক্ষেপ, ২৯ প্রজাতির গাছ পাবে বিশেষ সুরক্ষা ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের প্রতিবাদে ৫০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা, বাড়ানো হলো নিরাপত্তা পশ্চিম এশিয়ার সংকটেও ভারতের পণ্য রপ্তানিতে ২০ শতাংশের উল্লম্ফন, বদলাচ্ছে বাণিজ্যের মানচিত্র ক্যামেরার ফ্রেমে বদলে যাওয়া ভারত: নেহরু-গান্ধী থেকে ক্ষমতার রাজনীতির দৃশ্যপট কৃষকের ঘরে ধান, অথচ বিক্রির পথ নেই—কৃষ্ণসাগর অবরোধে ইউক্রেনের কৃষিতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা ব্রিটেনে খাদ্যপণ্যের দাম কমার স্বস্তি, তবে সামনে নতুন শঙ্কা স্বাধীনতার সুরে কবিতা ও গান, যে শিল্প আজও জাগিয়ে রাখে দেশপ্রেমের আগুন সিওডো ব্যান্ডের ‘জোসন পপ’: ছন্দের সূত্র নয়, অনুভূতিই যেখানে আসল মার্কিন ভক্তদের কাছে জনপ্রিয়তায় নতুন রেকর্ড গড়ল বিটিএস

রোমাঞ্চকর সময় (পর্ব -৪৮)

  • Sarakhon Report
  • ০৮:০০:০১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • 145

আর্কাদি গাইদার

পঞ্চম পরিচ্ছেদ

‘এ্যাই, চোপ, ফ্যাচফ্যাচ বন্ধ করো!’ বেসামরিক খি’চিয়ে উঠল। আর একটু বিরত হয়ে রক্ষী-বাহিনীর লোকেদের দিকে তাকাতে লাগল।

‘আরে, যা-যা, নিজেই চুপ থাক দেখি! চোরা-গোয়েন্দা কোথাকার! নোকটা ইস্তেহারগুলোর ওপর কীভাবে ঝাঁপ খেয়ে পড়ল দেখলে?’

এক টুকরো কাটা শশা এইসময়ে বেসামরিকের কান ঘে’ষে ছুটে বেরিয়ে গেল।

চারিদিক থেকে যাত্রীরা ভিড় করে হুমড়ি খেয়ে পড়ায় রক্ষী-বাহিনীর লোকেরা ভয় পেয়ে চারিদিকে তাকাতে-তাকাতে বুঝিয়ে বলতে লাগল:

‘অ্যাই, হটো, হটো, পিছু হটো! অ্যাই, চুপ, চুপ, নাগরিকবৃন্দ, চুপ কর!’

হঠাৎ একটা কান-ফাটানো সাইরেনের আওয়াজ শোনা গেল। ক্যাপ্টেনের ব্রিজের ওপর দাঁড়িয়ে কে একজন পাগলের মতো চে’চাতে লাগল:

‘বাঁদিক থেকে সরে দাঁড়ান! বাঁদিক থেকে সরে দাঁড়ান! নইলে স্টিমার উলটে যাবে!’

অল্প কাত-হয়ে-যাওয়া বাঁ দিক থেকে স্টিমারের উলটো দিকে ছুটল জনতা।

এই সাময়িক হট্টগোলের সুযোগ নিয়ে বেসামরিক লোকটা রক্ষী-বাহিনীর লোকজনকে বাপান্ত করতে করতে ওপরের ব্রিজে ওঠবার মইয়ের মুখটায় সরে গেল। সেখানে তখন ফ্যাকাশে রক্তশূন্য মুখে উত্তেজিত অবস্থায় সেই দুই অফিসার দাঁড়িয়ে ছিল।

অবশেষে স্টিমার সরমোভোয় নোঙর করল। শ্রমিকরা আগেভাগে তাড়াতাড়ি নেমে গেলেন। পাড়ে নামবার পর দেখলুম, বন্ধুটি কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে। ওর চোখ দুটো চকচক করছে, দোমড়ানো ইস্তাহারগুলো দুহাতে বুকে চেপে ধরে আছে ও।

যাবার সময় চে’চিয়ে বলে গেল, ‘এসি আমার সঙ্গে দেখা করবি কিন্তু! সোজা ভারিখায় চলি যাস, গিয়ে ভাস্কা কোরচাগিনের বাসা জিজ্ঞেসা করবি। সব্বাই কয়ে দেবে।’

জনপ্রিয় সংবাদ

৫৪৩ আসনেই লোকসভা স্থির রাখার দাবি, মোদিকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

রোমাঞ্চকর সময় (পর্ব -৪৮)

০৮:০০:০১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫