০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
৫৪৩ আসনেই লোকসভা স্থির রাখার দাবি, মোদিকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর রাজস্থানে অভিন্ন দেওয়ানি বিধির পথে বড় পদক্ষেপ, ২৯ প্রজাতির গাছ পাবে বিশেষ সুরক্ষা ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের প্রতিবাদে ৫০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা, বাড়ানো হলো নিরাপত্তা পশ্চিম এশিয়ার সংকটেও ভারতের পণ্য রপ্তানিতে ২০ শতাংশের উল্লম্ফন, বদলাচ্ছে বাণিজ্যের মানচিত্র ক্যামেরার ফ্রেমে বদলে যাওয়া ভারত: নেহরু-গান্ধী থেকে ক্ষমতার রাজনীতির দৃশ্যপট কৃষকের ঘরে ধান, অথচ বিক্রির পথ নেই—কৃষ্ণসাগর অবরোধে ইউক্রেনের কৃষিতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা ব্রিটেনে খাদ্যপণ্যের দাম কমার স্বস্তি, তবে সামনে নতুন শঙ্কা স্বাধীনতার সুরে কবিতা ও গান, যে শিল্প আজও জাগিয়ে রাখে দেশপ্রেমের আগুন সিওডো ব্যান্ডের ‘জোসন পপ’: ছন্দের সূত্র নয়, অনুভূতিই যেখানে আসল মার্কিন ভক্তদের কাছে জনপ্রিয়তায় নতুন রেকর্ড গড়ল বিটিএস

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৫৯)

  • Sarakhon Report
  • ০৪:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 116

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

মনে হয়, তুমি একটি অদ্ভুত প্রাণী, যেন পরিণত বয়সেই তুমি জন্মলাভ করেছিলে। তোমার অনেক চিন্তার মধ্যে এমন কিছু রয়েছে যা শিশুসুলভ, অপরিণত। কিন্তু জীবন সম্বন্ধে তুমি অনেক জানো-যার বেশি মানুষে জানতে চাইতে পারে না। এখন, তুমি আমায় একটা গল্প বলো।”.

একটা পাইন গাছের অনাবৃত শিকড়গুলির উপর তিনি আরাম ক’রে শুয়ে পড়লেন। দেখতে লাগলেন, কর্মচঞ্চল ধাবমান পিপীলিকাদের।

উত্তর অঞ্চল থেকে আসা কোনো মানুষের চোখে লতায়-পাতায় বৃক্ষেগুল্মে সমারোহমান দৃপ্ত দক্ষিণকে অনেকটা বিসদৃশ মনে হয়।

এখানে লিও টলস্টয়কে-এমন কি তাঁর নামটাও একটা আধ্যাত্মিক শক্তি প্রকাশ করে খর্বাকৃতি মনে হোলো। মাটির গভীরে সবল সঞ্চারিত মূলগুলি থেকে বহিরাগত জটায় গ্রন্থিময় কোনো বৃদ্ধ বৃক্ষ যেন তিনি, তাই ক্রিমিয়ার উচ্ছ্বসিত স্পর্ধিত সবুজের মধ্যে তাঁকে একই সময়ে অবান্তর অথচ যথাযথ মনে হোলো। মনে হোলো, তিনি অতি প্রাচীন একটি মানুষ, তাঁর চারিদিক্রে সমস্ত কিছুর উপর পরিপূর্ণ আধিপত্য তাঁর।

তিনি এক মহাস্থপতি, যদিও বহু শতাব্দীর পর স্বরচিত প্রাসাদে ফিরে এসেছেন। এই প্রাসাদে কী আছে, তার অনেক কিছুই আজ তাঁর মনে নেই। অনেক কিছুই তাঁর কাছে নূতন। এখানে যেমনটি ঠিক থাকা দরকার, তেমনিটি-ই আছে, অথচ সম্পূর্ণ-ও যেন তেমনিটি নেই। তাই অবিলম্বে তিনি সন্ধান নিতে চান, কেন তেমনিটি নেই, কোথায় ত্রুটি, কেন ত্রুটি।

পথে ঘাটে তিনি ঘুরে বেড়ান ব্যস্ত দ্রুত পা ফেলে। তিনি যেন কোনো দক্ষ পর্যটক, দেশের সন্ধানে বেরিয়েছেন। তাঁর দুটি তীক্ষ্ণ চক্ষু প্রতিটি জিনিষকে লক্ষ্য করছে, পরিমাপ করছে, পরীক্ষা করছে, তুলনা ক’রে দেখছে। সামান্যতম উপলখণ্ড, সামান্যতম চিন্ত। সেই দৃষ্টির কাছে আত্মগোপন ক’রে থাকতে পারতো না। তিনি তাঁর চারিদিকে বিক্ষিপ্ত ক’রে যাচ্ছেন অমর চিন্তার জীবন্ত বীজগুলি।

একবার তিনি সুলারকে বলেছিলেন, “লিওভুশকা, তুমি তোমার আত্মম্ভরিতার ফলে যা ভালো নয়, এমন কিছু পড়ো না। কিন্তু যা ভালো নয়, এমন কিছুও গকি পড়েন, কারণ তিনি নিজেকে বিশ্বাস করেন না। যা ভালো নয়, এমন অনেক কিছুই আমি লিখেছি।

জনপ্রিয় সংবাদ

৫৪৩ আসনেই লোকসভা স্থির রাখার দাবি, মোদিকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৫৯)

০৪:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫