০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
জঙ্গিদের হাতে রিমোট নিয়ন্ত্রিত বোমা, সাভার-আশুলিয়ায় পরপর উদ্ধারে পুলিশের উদ্বেগ নেপালে তিব্বতবিষয়ক সম্মেলন বাতিল, চীনের চাপ নিয়ে তীব্র বিতর্ক  ভারত নান্দেডের গুরুদ্বারে সুখবীর বাদলের ওপর হামলা, হাতে সামান্য আঘাত বিরোধীদের ঐক্যে চাপে মোদি সরকার, পাঁচ গুরুত্বপূর্ণ বিল ঠেকানোর দাবি কংগ্রেসের ভারত খড়গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে উত্তাল উত্তরাখণ্ড, বিজেপির বিরুদ্ধে জাতপাতের অভিযোগ মোদির বিদেশনীতি নিয়ে রাহুলের কটাক্ষ, ‘মোদিভক্ত’ হয়ে দেশের লাভ হবে না: খার্গে উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস ও পানির স্রোত, আটকা পড়ার আশঙ্কা ৬ শ্রমিকের তরুণ শক্তির আবেগে সাজছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস ৫৪৩ আসনেই লোকসভা স্থির রাখার দাবি, মোদিকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর রাজস্থানে অভিন্ন দেওয়ানি বিধির পথে বড় পদক্ষেপ, ২৯ প্রজাতির গাছ পাবে বিশেষ সুরক্ষা

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৬০)

  • Sarakhon Report
  • ০৪:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 108

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

কারণ, তায় পেছনে ছিল একটি বৃদ্ধের উচ্চাশা, বাসনা যে সবাই তার মতো ভাববে। অবশ্য আমি ভাবি, এটা ভালো, গকি ভাবেন ওটা ভালো নয়, আর তুমি কিছুই ভাবো না।

তুমি কেবল মিটমিট করে তাকাও, আর লক্ষ্য করো তুমি কোনটা আঁকড়ে ধরবে। একদিন তুমি এমন কিছু আঁকড়ে ধরবে, যা আদৌ তোমার নয়-আর তেমনটি ইতিপূর্বে হয়েছে ও। তুমি সেটার ওপর তোমার থাবা বসিয়ে দেবে, খানিকক্ষণ ধ’রেও রাখবে, তারপর সেটা যখন আলগা হ’য়ে যাবে, তখন তুমি তাকে আগলে রাখার চেষ্টাও করবে না। শেখভের একটি সুন্দর গল্প আছে “পিয়ারী”-তুমি ঠিক সেই মেয়েটির মতো।

“কিসে?” সুলার হো হো ক’রে হেসে প্রশ্ন করলো।

“তুমি ভালোবাসতে পারো খুব-কিন্তু ভালোবাসার পাত্র বেছে নিতে পারো না। তাই নিজেকে অকিঞ্চিতের জন্যে অপব্যয় ক’রে বসো।”

“সব ই কি এমনি?”

“সবাই?” লিও নিকোলাইয়েভিচ, কথাগুলির পুনরাবৃত্তি করলেন, “না, সবাই নয়।”

তারপর অকস্মাৎ তিনি আমাকে প্রশ্ন করলেন, যেন আমাকে একটা ঘুষি মারছেন, “তুমি ভগবানে বিশ্বাস করো না কেন?”

“আমার বিশ্বাস নেই, লিও নিকোলাইয়েভিচ।”

“না, তা সত্যি নয়। তোমার প্রকৃতি অনুসারে তুমি বিশ্বাসী, এবং ভগবানকে বাদ দিয়ে মোটেই অগ্রসর হ’তে পারো না। এক দিন এ কথাটি তুমি উপলব্ধি করবে। তোমার অবিশ্বাস এসেছে একগুঁয়েমি থেকে। কারণ, তুমি আঘাত পেয়েছ কারণ, জগৎটাকে তুমি যেমন ক’রে চাও, জগৎটা ঠিক তেমন নয়।

এমন অনেক লোকও আছে, তারা লাজুক, তারা বিশ্বাস করতে লজ্জা পায়, এটা ঘটে অল্পবয়সীদের মধ্যে; তারা মেয়েদের ভালোবাসে, অথচ মেয়ে তাদের পাছে ভুল বোঝে এই ভয়ে এবং সাহসের অভাবে তারা তা প্রকাশ করতে চায় না। ভালোবাসার মতো বিশ্বাসে-ও সাহস ও দুঃসাহসের প্রয়োজন হয়।

জনপ্রিয় সংবাদ

জঙ্গিদের হাতে রিমোট নিয়ন্ত্রিত বোমা, সাভার-আশুলিয়ায় পরপর উদ্ধারে পুলিশের উদ্বেগ

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৬০)

০৪:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫