১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮০ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, চালক আহত; পুড়ল ৯ মোটরসাইকেল মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা ফেডপ্রধান ওয়ারশের ‘গানের মাহাত্ম্য গায়কের চেয়েও বড়’: নতুন প্রজন্মের হৃদয়ে উষা উত্থুপ মূল্যস্ফীতির নতুন তথ্যেই পরীক্ষা হবে ফেডপ্রধান ওয়ারশের নেতৃত্ব গালফের ভারতীয় প্রবাসীরা এখন শুধু রেমিট্যান্স পাঠান না, গড়ছেন বৈশ্বিক সম্পদ পর্দাহীন গারমিন সিরকা: তথ্য দেবে, কিন্তু মনোযোগ কেড়ে নেবে না ড্রোন হামলা বন্ধ না হলে জাওয়িয়া তেল শোধনাগার বন্ধের হুঁশিয়ারি লিবিয়ার তারেক রহমানের প্রথম ভারত সফর: অন্তত তিস্তা চুক্তি তো আশা করতে পারে বাংলাদেশ নিখোঁজ রুশ-ইসরায়েলি ইতিহাসবিদকে নিয়ে নীরব ইসরায়েল, মস্কোর জবাব চাওয়া

হাত হারানো নাঈমকে ক্ষতিপূরণ না দেওয়ায় ওয়ার্কশপ মালিককে ২১ এপ্রিল হাজিরের নির্দেশ

  • Sarakhon Report
  • ০৬:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • 107

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈম হাসান নাহিদের নামে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়ার রায় প্রতিপালন না করায় ওয়ার্কশপ মালিককে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ এপ্রিল তাকে হাজির করতে কিশোরগঞ্জের পুলিশ সুপারের (এসপি) প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

আদালত অবমাননার বিষয়ে দায়ের করা আবেদন শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাঈমের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে ওয়ার্কশপ মালিকের পক্ষে দায়ের করা আপিল আবেদন খারিজ করে গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।

আইনজীবী জানান, হাত হারানো শিশু নাঈমকে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল রইলো। ফলে টাকা দিতেই হবে। আপিল বিভাগের আদেশ থাকার পরও শিশুর পরিবারকে কোনো রকম আর্থিক সহযোগিতা না করায় আদালত এ আদেশ দেন সোমবার।

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮০

হাত হারানো নাঈমকে ক্ষতিপূরণ না দেওয়ায় ওয়ার্কশপ মালিককে ২১ এপ্রিল হাজিরের নির্দেশ

০৬:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫