০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৯১)

  • Sarakhon Report
  • ০৭:০০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 142

প্রদীপ কুমার মজুমদার

পচিশ-২৫, ঐতরেয় আরণ্যকে পুরুষ ২৫ ধরা হয়েছে। বলা হয়েছে “পঞ্চবিংশোহয়ং পুরুষো দশ হস্ত। অদুলয়ো দশ পাথ্যা দ্বা উরু বাহু, আত্মৈব পঞ্চবিংশশু-মিমাত্মানং পঞ্চবিংশং সংস্কৃরুতে।” অর্থাৎ পুরুষ, পঞ্চবিংশ, তাহার দশটি হস্তাদুল, দুই উরু, দুই বাহু ও এক আত্মা একুনে পচিশ। প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন যে পুরুষ সংজ্ঞাটি পরবর্তীকালে লোপ পায়।

ছাব্বিশ -২৬, গণিত সার সংগ্রহে উৎকৃতি- ২৬ ধরা হয়েছে।

সাতাশ – ২৭, ভং গ্রীষ্টপূর্ব দ্বাদশ শতাব্দীতে লিখিত বেদাঙ্গ জ্যোতিষে ভ-২৭ বলা হয়েছে। যেমন একজায়গায় বলা হয়েছে “বিভজ্য ভসমূহেন।” তাছাড়া “শ্রবিষ্ঠাভ্যো গণাভ্যস্তান” অংশটি দেখা আছে। এখানে গণ- ভগণ-২৭, এছাড়াও কৌটিল্যের অর্থশাস্ত্রে, ব্রাহ্মস্ফুট সিদ্ধান্তে ভ-২৭ ধরা হয়েছে। অনেক পণ্ডিত মনে করেন ৪২৭ শকের পূর্বে ভ-২৭ ব্যবহৃত হয় নাই। তবে এ মত খুব একটা জোরাল নয়।

বত্রিশ ৩২, দন্ত, রদ প্রভৃতি।

তেত্রিশ-৩৩, দেব, অমর, স্বর, নির্জর প্রভৃতি।

ঊনপঞ্চাশ-৪৯, মরুত, বাত, মারুত, সমীরণ, তান প্রভৃতি।

তিনশ যাট-৩৬০, ভাংশ, চক্রাংশ প্রভৃতি।

(চলবে) 

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৯১)

০৭:০০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫