০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ দীর্ঘায়িতের প্রস্তুতি, বিশ্ব জ্বালানি বাজারে নতুন চাপ ট্রাম্পকে খোঁচা দিয়ে চার্লসের রসিকতা: ‘আমরা না থাকলে আপনারা আজ ফরাসি বলতেন’ চীনের বিশাল বায়োব্যাংক দৌড়, ওষুধ গবেষণায় যুক্তরাষ্ট্রকে টক্কর দেওয়ার পরিকল্পনা শিল্প ও তারকাদের ঝলকে নিউ মিউজিয়াম গালা, সম্মাননায় লিসা ফিলিপস দুই মাসের বিরতি শেষে তেঁতুলিয়ায় ফিরছে জেলেদের স্বপ্ন, ঝাঁকে ঝাঁকে ইলিশের আশায় প্রস্তুতি চূড়ান্ত লস অ্যাঞ্জেলেসের গেটি হাউসে ক্যাশমিয়ারের ছোঁয়ায় ঝলমলে সন্ধ্যা, ফ্যালকোনেরি ডিনারে তারকাদের সমাগম যুক্তরাষ্ট্র সফরে ক্লান্তির কথা স্বীকার রানি ক্যামিলার, তবুও থামছে না ব্যস্ততা উপকূলের শিক্ষা: ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের ৩৫ বছর পরও কেন ঝুঁকি কমেনি সাবেক এফবিআই প্রধানের বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগ, উত্তাল যুক্তরাষ্ট্রের রাজনীতি হেনড্রিক্সের সঙ্গীদের উত্তরাধিকারীদের বড় ধাক্কা: রয়্যালটি দাবিতে আদালতে পরাজয়

হিউএনচাঙ (পর্ব-৩২)

  • Sarakhon Report
  • ০৯:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 89

সত্যেন্দ্রকুমার বসু

তিএনশান্ – সমরখন্দ – তুখার

কুচা ছেড়ে হিউএনচাঙ কিজিল ও আকশূ হয়ে উত্তরে তিএন্‌শান্ পর্বতের দিকে চললেন। এ দেশ পশ্চিম তুরুস্কদের সাম্রাজ্যের ভিতরে ছিল বটে তবে এ সীমান্তে শান্তিরক্ষার ব্যবস্থা এ সময়ে ভালো ছিল না। এমনকি হিউএনচাঙ কুচা ছাড়বার পরই দু’ হাজার অশ্বারোহী তুরুস্ক দস্যুদের সাক্ষাৎ পান। এরা একটা মস্ত যাত্রীপ্রবাহ (caravan) লুট করে লুটের সামগ্রীর ভাগ নিয়ে ঝগড়া করছিল।

হিউএনচাঙ বেদাল গিরিপথ দিয়ে তিএশানের উত্তরে চলে গেলেন। অর্থাৎ তারিম অববাহিকা থেকে সীর দরিয়ার অববাহিকাতে গেলেন। তিএন্‌শানের এই উত্তরদিকটা তুষার নদে পূর্ণ। হিউএনচাঙ এই ভাবে তুষার নদের বর্ণনা দিয়েছেন- ‘এই তুষার পর্বত পামিরের উত্তর কোণে অবস্থিত। এটা ভীষণ বিপদ সংকুল, আকাশস্পর্শী পর্বত।

সৃষ্টির প্রথম থেকে এখানে বরফ জমেছে আর প্রকাণ্ড বরফের নদী হয়েছে- যা কোনো সময়েই গলে না। শক্ত ঝকঝকে সাদা বরফের চাংড়া ভেঙে গড়িয়ে পড়ছে আর মেঘের মধ্যে মিলিয়ে যাচ্ছে। একদৃষ্টে চেয়ে থাকলে চোখ ঝলসে যায়।

পথের উপর বরফের পাহাড় ভেঙে ভেঙে পড়ে; কোনো কোনোটা এক শো ফুট উঁচু, কোনো কোনোটা ত্রিশ-চল্লিশ ফুট চওড়া। এসব পাহাড় অতিক্রম করা কষ্টসাধ্য আর বিপদসংকুল। এর উপর বাতাসের আর তুষারের ঝড় আর ঘূর্ণীবাতাস সব সময়েই বইছে।

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-৩১)

হিউএনচাঙ (পর্ব-৩১)

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ দীর্ঘায়িতের প্রস্তুতি, বিশ্ব জ্বালানি বাজারে নতুন চাপ

হিউএনচাঙ (পর্ব-৩২)

০৯:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫